ফ্রান্সের গির্জায় হামলাকারী সম্পর্কে যা জানা গেছে

বিদেশ ডেস্ক
৩০ অক্টোবর ২০২০, ১০:৩৩আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ১০:৩৪

ফ্রান্সের নিস শহরের একটি গির্জায় ছুরি হামলায় প্রধান সন্দেহভাজন কয়েক দিন আগে তিউনিসিয়া থেকে ফ্রান্স এসেছে বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অভিযুক্ত ২১ বছরের ওই যুবকের কাছ থেকে ইতালির রেড ক্রসের কাগজ উদ্ধার করা হয়েছে।

ফ্রান্সের গির্জায় হামলাকারী সম্পর্কে যা জানা গেছে

নিস শহরের নটরডেম গির্জায় বৃহস্পতিবারের হামলার শিকার একজনকে প্রায় শিরশ্ছেদ করা হয়েছে। ওই নারীসহ ছুরিকাঘাতে তিন জন নিহত হয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই হামলাকে ইসলামপন্থী সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন।

খবরে পুলিশ সূত্রের বরাতে উল্লেখ করা হয়েছে, হামলাকারীর নাম ব্রাহিম আউইসাউই। তার কাছ থেকে রেড ক্রসের যে কাগজ উদ্ধার করা হয়েছে তা গত মাসে এক অভিবাসীবাহী নৌকায় ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে আসার পরে তাকে দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

নিস হামলার সন্দেহভাজনকে পুলিশ গুলি করার আগে সে বারবার ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করছিল বলে জানা গেছে। বর্তমানে, সন্ত্রাসবিরোধী প্রসিকিউটররা এ বিষয়ে তদন্ত শুরু করেছেন।

হামলাকারীর কাছ থেকে একটি কোরান, দুটি টেলিফোন এবং একটি ১২ ইঞ্চি ছুরি পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির প্রধান সন্ত্রাসবিরোধী প্রসিকিউটর জ্যঁ-ফ্রাসোয়া রিকার্ড। তিনি আরও বলেন, আমরা হামলাকারীর একটি ব্যাগও পেয়েছি। এই ব্যাগের পাশে দুটি ছুরি ছিল যা আক্রমণে ব্যবহৃত হয়নি। 

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম