বড়দিন উৎসবের আগে জার্মানিতে কঠোর লকডাউন

বিদেশ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২০, ২০:৩৯আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ২০:৪০

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বড়দিন উৎসবের আগে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে জার্মান সরকার। বুধবার থেকে বন্ধ থাকবে দোকানপাট, স্কুল ও ডে কেয়ার সেন্টার। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল রাজ্যপ্রধানদের সঙ্গে বৈঠকের পর রবিবার এই ঘোষণা দিয়েছেন। দেশটির সংবাদমাধ্যম ডয়চে ভেলে এখবর জানিয়েছে।

বড়দিন উৎসবের আগে জার্মানিতে কঠোর লকডাউন

শীতের শুরু থেকে জার্মানিতে করোনার প্রাদুর্ভাব আবারো বাড়ছে। এ কারণে অক্টোবর মাসের শেষে দেশব্যাপী আংশিক লকডাউন ঘোষণা করা হয়। সংক্রমণ বাড়তে থাকায় বড়দিন উৎসবের সময়ে তা কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায় তা নিয়ে তৎপর হয় সরকার।

জার্মানিতে শনিবার মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৮ হাজার ৪৩৮ জন। এদিন করোনায় আক্রান্ত হয়ে ৪৯৬ জন মারা যান। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। কোনও কোনও এলাকায় হাসপাতালের আইসিইউগুলো প্রায় ভর্তি হয়ে আছে।

রাজ্যপ্রধানদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ম্যার্কেল বলেন, করোনার বিস্তার ঠেকাতে আমাদের জরুরি পদক্ষেপ নিতে হবে।

বুধবার থেকে শুরু হতে যাওয়া করোনা লকডাউনের নতুন বিধি জানুয়ারির ১০ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে। নতুন বিধি অনুসারে, কম গুরুত্বপূর্ণ দোকানপাট ও সেবাপ্রদান যেমন সেলুন, বন্ধ থাকবে। বন্ধ থাকবে স্কুল। তবে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রাখার কথা বলা হয়েছে।  ডে-কেয়ার সেন্টার বন্ধ থাকবে। তবে বাবা-মায়েরা ছেলে-মেয়েদের দেখাশোনার জন্য বেতনসহ ছুটিতে যেতে পারবেন। 

লকডাউন বিধিতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে তাদের কর্মীদের বাসা থেকে অফিস করার জন্য উৎসাহিত করতে বলা হয়েছে।

এছাড়া উন্মুক্তস্থানে অ্যালকোহল পান করা যাবে না। স্বাস্থ্যবিধি মানা সাপেক্ষে উপাসনালয় চালু রাখার অনুমতি রয়েছে। তবে দলগতভাবে ধর্মীয় সংগী গাওয়ার মতো কাজ করা যাবে না।

তবে রাজ্য সরকারগুলো চাইলে বড়দিন উদযাপনের জন্য ডিসেম্বরের ২৪ থেকে ২৬ তারিখ পর্যন্ত লকডাউন বিধি কিছুটা শিথিল করতে পারে। সেক্ষেত্রে একজন ব্যক্তি তার সরাসরি সম্পর্কিত আত্মীয়দের পরিবার থেকে সর্বোচ্চ চারজনকে নিজ বাড়িতে আমন্ত্রণ করতে পারবেন। সঙ্গে ১৫ বছরের কম বয়সী শিশুদেরও আমন্ত্রণ করা যাবে। তবে নতুন বছর উদযাপনে আতশবাজি ব্যবহার করা যাবে না।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের