ডিসেম্বরেই অনুমোদন পাচ্ছে অক্সফোর্ডের ভ্যাকসিন

বিদেশ ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২০, ২৩:৫৯আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ০০:৩৬

যুক্তরাজ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন বড়দিনের পরপরই অনুমোদন পেতে পারে। ব্রিটিশ সরকারের সিনিয়র কর্মকর্তারা আভাস দিয়েছেন, ২৮ বা ২৯ ডিসেম্বর ভ্যাকসিনটিকে অনুমোদন দিতে পারে দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা মেডিসিন্স অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ)। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এখবর জানিয়েছে।

ডিসেম্বরেই অনুমোদন পাচ্ছে অক্সফোর্ডের ভ্যাকসিন

খবরে বলা হয়েছে, অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীদের চূড়ান্ত তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছে নিয়ন্ত্রক সংস্থা। সোমবার এসব তথ্য দাখিল করা হবে। এমএইচআরএ- এর একজন মুখপাত্র জানিয়েছেন, পর্যালোচনা চলমান রয়েছে। তবে সময়সীমা নিয়ে তিনি কোনও আপত্তি তুলেননি।

গ্রেট ব্রিটেনে ইতোমধ্যে ১ লাখ ৪০ হাজারের বেশি মানুষ ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন নিয়েছেন। এই মাসের শুরুতে নিয়ন্ত্রক সংস্থা জরুরি ব্যবহারের জন্য ভ্যাকসিনটি প্রয়োগের অনুমতি দেয়। ফাইজারের ভ্যাকসিনটি মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। কিন্তু অক্সফোর্ডের ভ্যাকসিন রুমের সাধারণ তাপমাত্রায় রাখা যায়।

শনিবার যুক্তরাজ্যের সাবেক স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করে বলেছেন, ফাইজার-বায়োএনটেকের অবশিষ্ট ভ্যাকসিন ডোজ জানুয়ারিতে প্রয়োগ করা হবে। মার্চ মাসের আগে আর কোনও ভ্যাকসিন চালান পাওয়া যাবে না। ফলে চলমান ভ্যাকসিন কর্মসূচি স্থবির হয়ে যেতে পারে।

তিনি আরও বলেছেন, অক্সফোর্ডের ভ্যাকসিন বড় ধরনের পার্থক্য এনে দিতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর ব্রিটেনজুড়ে ফুটবল স্টেডিয়াম, রেস কোর্সগুলোতে আগামী বছরের শুরুতেই গণ ভ্যাকসিন কর্মসূচি শুরু হবে। এর ধারাবাহিকতায় মার্চে দেশটির ঝুঁকিতে থাকা ২ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। এতে করে কিছু বিধিনিষেধ শিথিল করার পথ সুগম হবে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ১০ কোটি ডোজ অর্ডার দিয়েছে যুক্তরাজ্য সরকার। যুক্তরাজ্যে  অনুমোদন পেলে যেসব দেশ ভ্যাকসিনটির আগাম অর্ডার দিয়েছে তাদের মনোবল বাড়বে বলে ডেইলি মেইলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

/এএ/বিএ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি