ইউরোপেও অনুমোদন পেতে যাচ্ছে মডার্নার ভ্যাকসিন

বিদেশ ডেস্ক
০৬ জানুয়ারি ২০২১, ১৮:৫৮আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ১৮:৫৮

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওষুধ সংস্থা মার্কিন কোম্পানি মডার্নার উদ্ভাবিত করোনা ভ্যাকসিনকে অঞ্চলটিতে ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। বুধবার সংস্থাটির বৈঠকে এই বিষয়ে সবুজ সংকেত দেওয়া হতে পারে। এতে করে ২৭ দেশের ব্লকটিতে ফাইজারের পর আরেকটি ভ্যাকসিন প্রয়োগের পথ সুগম হবে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

ইউরোপীয় ওষুধ সংস্থা ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সির (ইএমএ) মানব ওষুধ কমিটির এই বৈঠক এমন সময় অনুষ্ঠিত হচ্ছে যখন অঞ্চলটির একাধিক দেশে সংক্রমণের হার বাড়ছে। একই সঙ্গে ৪৫০ মিলিয়ন জনগণের জন্য ভ্যাকসিন কর্মসূচি মন্থর গতিতে এগুচ্ছে বলে সমালোচনা চলছে।

ইএমএ ইতোমধ্যে মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মানির বায়োএনটেক উদ্ভাবিত ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে এবং প্রয়োগ শুরু হয়েছে। উভয় ভ্যাকসিনেরই দুটি ডোজ নিতে হয়।

বৈঠকের আগে মডার্নার পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়েছে, ইএমএ বিশেষজ্ঞরা কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করছেন। তবে ইস্যুগুলো কী তা জানাতে অস্বীকৃতি জানিয়েছে মডার্না।

মডার্নার ভ্যাকসিনের চূড়ান্ত পর্বের ক্লিনিক্যাল ট্রায়াল এখনও চলছে। তবে অন্তবর্তী ফলাফলে ভ্যাকসিনটি নিরাপদ ও শক্তিশালী সুরক্ষা প্রদান করে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও ইসরায়েল মডার্নার ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে। যুক্তরাষ্ট্র ১৮ বছরের বেশি বয়সীদের জন্য জরুরি ব্যবহারে অনুমোদন দেয় ১৮ ডিসেম্বর। পাঁচ দিন পর কানাডাও ১৮ বছরোর্ধ্বদের অনুমতি দেয়। সোমবার অনুমোদন দিয়েছে ইসরায়েল।

মডার্নার ভ্যাকসিন ইএমএ’র সবুজ সংকেত পেলে তা ইইউ’র নির্বাহী কশিমনের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরই কেবল প্রয়োগ করা যাবে।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম