বেলজিয়ামে নববর্ষের অনুষ্ঠানে হামলার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার ৬

বিদেশ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৫, ২০:৪০আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ২১:৩৮

বেলজিয়ামে নববর্ষের অনুষ্ঠানে হামলার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার ৬ বেলজিয়ামে নববর্ষের অনুষ্ঠানে হামলার পরিকল্পনার অভিযোগে ছয় ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে জানা গেছে।

দেশটির ফেডারেল প্রসিকিউটরের দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়, রাজধানী বেলজিয়াম ও এর আশপাশের এলাকায় বেশ কয়েকটি অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, নববর্ষে হামলার পরিকল্পনায় এ পর্যন্ত মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে দুজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। এই দুজনকে এ সপ্তাহের শুরুতে গ্রেফতার করা হয়েছিল।

তদন্ত সংস্থা জানায়, গ্রেফতারকৃতরা বর্ষবরণের অনুষ্ঠানসহ বেলজিয়ামের ঐতিহ্যবাহী নানা স্থাপনা ও পুলিশের ওপর হামলা চালানোর পরিকল্পনা করেছিল।

এদিকে, প্যারিস হামলার মতো সন্ত্রাসী হামলার আশঙ্কায় বেলজিয়ামে ইংরেজি নববর্ষ উদযাপনের সমস্ত আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে।

আতশবাজি পুড়িয়ে বর্ষবরণের অনুষ্ঠান বেলজিয়ামের বহু বছরের ঐতিহ্য। গত বছর এক লাখ মানুষ ব্রাসেলসে অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন।

রাজধানী ব্রাসেলসের মেয়র ইভান মাইওর বলছেন, যে বিপুল সংখ্যক মানুষ অনুষ্ঠানে আসবেন, তাদের প্রত্যেককে তল্লাশি করা সম্ভব নয়। আর এত মানুষের জীবনের ঝুঁকি নেওয়াও সম্ভব নয়।

মেয়র জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সবার সঙ্গে আলোচনা করেই অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।

এর আগে গত মাসেই সন্ত্রাসী হামলার আশঙ্কায় চারদিন ধরে স্কুল, বিশ্ববিদ্যালয় ও মেট্রো সিস্টেম বন্ধ করে রাখা হয়েছিল।

প্যারিসে জঙ্গি হামলার পর থেকেই বেলজিয়াম আন্তর্জাতিক গোয়েন্দাদের সন্দেহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী আবদেল হামিদ আবাউদ ও জড়িত আরও কয়েকজন বেলজিয়ামের নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে। 

/এএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম