পিকেকে’র হামলায় তুর্কি সেনা নিহত

বিদেশ ডেস্ক
০১ জানুয়ারি ২০১৬, ২৩:৩৪আপডেট : ০১ জানুয়ারি ২০১৬, ২৩:৩৭

পিকেকে’র হামলায় তুর্কি সেনা নিহত তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকায় পিকেকে বিদ্রোহীদের রকেট হামলায় এক তুর্কি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে সারনাক প্রদেশের সিজরা জেলায় এ হামলা চালানো হয়। হামলার লক্ষ্যবস্তু ছিলেন তুর্কি সেনারা।

তুর্কি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবিরোধী অভিযান চলাকালে সেনাদের লক্ষ্য করে হামলা চালায় পিকেকে বিদ্রোহীরা। এতে আহত এক সেনাকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। তবে অন্যদের অবস্থা গুরুতর নয়। তারা প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন।

সারনাক প্রদেশে বেশ কিছুদিন ধরে পিকেকে বিদ্রোহীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী যৌথ অভিযান পরিচালনা করছে তুরস্ক। তুর্কি সেনাবাহিনীর হিসাবে ২০১৫ সালের ১৫ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত সন্ত্রাসবিরোধী অভিযানে ২৪০ পিকেকে সদস্যের মৃত্যু হয়েছে। এর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে পিকেকে’র পক্ষ থেকে তুর্কি বাহিনীর বিরুদ্ধেও হামলার ঘটনা ঘটেছে।

গত জুলাই মাসে আঙ্কারার সঙ্গে পিকেকের শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর থেকে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ে জড়িয়ে পড়ে তারা। ডিসেম্বরের শুরুতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কারফিউ জারি করে তুর্কি সরকার। সূত্র: আনাদোলু।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম