ইউরোপীয় ইউনিয়নে অনুমোদন পেলো অক্সফোর্ড ভ্যাকসিন

বিদেশ ডেস্ক
২৯ জানুয়ারি ২০২১, ২২:৩১আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ২২:৩১

সরবরাহ নিয়ে চলমান বিতর্কের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) অনুমোদন পেলো অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনা ভ্যাকসিন। শুক্রবার ২৭ দেশের ব্লকটির ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এই অনুমোদন দেয়। ১৮ বছরের বেশি বয়সীদের দেহে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নে অনুমোদন পাওয়া তৃতীয় ভ্যাকসিন এটি। ইইউ ওষুধ নিয়ন্ত্রকের অনুমোদন পাওয়াতে এখন ব্লকটির সদস্য রাষ্ট্র নিজেরা ভ্যাকসিনটি প্রয়োগ করা না করার বিষয়ে স্বতন্ত্র সিদ্ধান্ত নিতে পারবে।

এর আগে জার্মানির ভ্যাকসিন কমিশন জানায়, তারা ৬৫ বছরের বেশি মানুষের জন্য অক্সফোর্ডের টিকা প্রয়োগের পরামর্শ দেবে না।

কয়েক সপ্তাহ ধরে যুক্তরাজ্য অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগ করছে। সরকারি স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এটি নিরাপদ এবং কার্যকর।

অক্সফোর্ডের ভ্যাকসিন অনুমোদন দেওয়ার বিষয়টি নিশ্চিত করে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) জানায়, ক্লিনিক্যাল ট্রায়ালে অংশগ্রহণকারীদের বয়স ছিল ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে। বয়স্কদের দেহে ভ্যাকসিন কার্যকর কিনা সে বিষয়ে যথেষ্ট তথ্য পাওয়া যায়নি।

করোনাভাইরাসের ভ্যাকসিন সরবরাহ নিয়ে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে স্বাক্ষরিত চুক্তি প্রকাশ করেছে ইউরোপীয়ান কমিশন। গত আগস্টে চুক্তিটি স্বাক্ষর হয়। তবে ইউরোপীয় ব্লকটির অভিযোগ প্রতিশ্রুতি অনুযায়ী টিকা সরবরাহ করছে না প্রতিষ্ঠানটি। আর অভিযোগ অস্বীকার করছে প্রতিষ্ঠানটি। এ নিয়ে বিরোধের জেরে শুক্রবার চুক্তিটি জনসমক্ষে প্রকাশ করে দেওয়া হয়েছে।

এর আগে অ্যাস্ট্রাজেনেকা জানায়, ইউরোপীয় ইউনিয়নকে এই বছরের প্রথমার্ধে ৬০ শতাংশ কম ভ্যাকসিন সরবরাহ করবে তারা। মার্চ মাসের শেষ নাগাদ ২৭টি দেশের এই অঞ্চলকে আট কোটি ডোজ টিকা সরবরাহের কথা জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। তবে উৎপাদন ঘাটতির ফলে এখন আপাতত তিন কোটি ১০ লাখ ডোজ ভ্যাকসিন পাবে ব্লকটি। তবে ইউরোপীয় ইউনিয়ন বলছে, অক্সফোর্ডের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকাকে অবশ্যই তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে।

গত সপ্তাহে অ্যাস্ট্রাজেনেকা জানায়, ইউরোপে তাদের একটি কারখানায় সমস্যার কারণে সরবরাহ কমানো হবে। কিন্তু ইইউ বলছে, কোম্পানির উচিত তাদের প্রতিশ্রুতি বজায় রাখা এবং যুক্তরাজ্যে উৎপাদিত ডোজ সরবরাহ করা। এর জবাবে তারা বলেছে, এক্ষেত্রে যুক্তরাজ্যের সঙ্গে তাদের যে চুক্তির বাধা রয়েছে।

শুক্রবার ইউরোপিয়ান কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, আগস্টে স্বাক্ষরিত চুক্তিতে সরবরাহ নিশ্চিত করার ধারা রয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের