সামরিক অভ্যুত্থান নিয়ে সতর্কবার্তা আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:১৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:২৮

সামরিক অভ্যুত্থান নিয়ে সতর্কবার্তা উচ্চারণ করেছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। কারাবাখ যুদ্ধে আজারবাইজানের কাছে শোচনীয় পরাজয়ের ঘটনায় ঊর্ধ্বতন কিছু সামরিক কর্মকর্তা তার পদত্যাগ দাবির পর এমন সতর্কবার্তা উচ্চারণ করেন পাশিনিয়ান। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সামরিক বাহিনীর চাপ ছাড়াও নিজের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের মুখে রয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী। বিক্ষোভের মধ্যেই বৃহস্পতিবার সেনাবাহিনীর জেনারেল স্টাফ অনিক গ্যাসপারিয়ানকে চাকরিচ্যুত করার ঘোষণা দেন তিনি। একইসঙ্গে সেনা সদস্যদের শুধু তার নির্দেশ পালনের আহ্বান জানান তিনি।

জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে নিকোল পাশিনিয়ান বলেন, ‘এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনগণের হাতে ক্ষমতা ধরে রাখা। কারণ, দেশে এখন যা ঘটছে তাকে আমি সামরিক অভ্যুত্থান হিসেবেই দেখছি।’

এদিকে বৃহস্পতিবারও নিকোল পাশিনিয়ানের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ইয়েরেভানে তার পদত্যাগের দাবিতে আওয়াজ তোলেন সমবেত জনতা। এ সময় তারা রাজপথ আটকে ‘নিকোল তুমি বিশ্বাসঘাতক’; ‘নিকোল তুমি সরে যাও’ প্রভৃতি স্লোগান দেয়।

বিরোধীদের বিক্ষোভের পর অবশ্য নিকোল পাশিনিয়ানের শত শত সমর্থকও রাজপথে নেমে তার প্রতি নিজেদের সমর্থনের জানান দেয়। ইয়েরেভান থেকে আল জাজিরার গেগহ্যাম ভার্দানিয়ান জানান, এই বিক্ষোভ ইঙ্গিত দিচ্ছে, উদ্বেগ-উত্তেজনা থাকলেও এখনই পদত্যাগের কোনও পরিকল্পনা নেই পাশিনিয়ানের।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম