দুর্নীতির দায়ে সাবেক ফরাসি প্রেসিডেন্টের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
০১ মার্চ ২০২১, ২২:৩৮আপডেট : ০১ মার্চ ২০২১, ২২:৩৮

ঘুষ গ্রহণ ও ব্যক্তিগত প্রভাব খাটানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাই সারকোজিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে প্যারিসের আদালত৷ সোমবার আদালত এই রায় দেয়। তবে তিন বছরের মধ্যে এক বছর সরাসরি কারাদণ্ড এবং বাকি দু বছর স্থগিত কারাদেশ হওয়ায় একই ধরনের অপরাধ আবার না করলে তাকে পুরো তিন বছর জেলে কাটাতে হবে না৷ জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এখবর জানিয়েছে।

সারকোজির বিরুদ্ধে অভিযোগ তিনি ২০১৪ সালে তার রাজনৈতিক দলের বিরুদ্ধে এক অপরাধ তদন্তের বিষয়ে ম্যাজিস্ট্রেট গিলবার্ট আসিবার্টকে ঘুষ দিতে চেয়েছিলেন। ঘুস হিসেবে গিলবার্টকে মোনাকোয় একটি মর্যাদাপূর্ণ চাকরির পাওয়া নিশ্চিত করার আশ্বাস দিয়েছিলেন তিনি৷

মামলায় সারকোজির আইনজীবী থিয়েরি হেরসগ এবং আসিবার্টেরও একইভাবে তিন বছরের কারাদণ্ড দিয়েছে প্যারিসের আদালত৷

৬৬ বছর বয়সি সাবেক প্রেসিডেন্ট অবশ্য জানিয়েছেন রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করবেন৷

ফ্রান্সের ইতিহাসে সাবেক কোনও প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আগেও উঠেছে৷ আরেক সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাক ২০১১ সালে আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তবে শুধু দুই বছরের স্থগিত কারাদণ্ড হওয়ায় সরাসরি কারাবরণ করতে হয়নি তাকে৷

২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্বে থাকা সারকোজিকে তাই দেশের ইতিহাসের প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে কারাবরণ করতে হবে৷

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম