ইউরোপে আবারও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০২১, ১৮:২৮আপডেট : ০৪ মার্চ ২০২১, ১৮:৩৪

টানা ছয় সপ্তাহ কমার পর আবারও ইউরোপে বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই তথ্য জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

ডব্লিউএইচও ইউরোপ প্রধান হান্স ক্লুগ এক সংবাদ সম্মেলনে বলেন, গত সপ্তাহে ইউরোপে করোনায় আক্রান্তের হার ৯ শতাংশ বেড়েছে। সংখ্যায় তা ছিল দশ লাখের বেশি। এর ফলে ছয় সপ্তাহের আক্রান্তের সংখ্যা কমে আসার অবনতি ঘটলো। অর্ধেক অঞ্চলেই নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

তিনি আরও বলেন, মধ্য ও পূর্ব ইউরোপে আক্রান্তের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। বেশ কয়েকটি পশ্চিম ইউরোপীয় দেশেও সংক্রমিতের উচ্চ হার রয়েছে।

হান্স বলেন, আমাদের মৌলিক সুরক্ষা কর্মকাণ্ডে ফিরতে হবে। আমাদের ভ্যাকসিন প্রদান বাড়াতে হবে।

ডব্লিউএইচও’র ইউরোপ অঞ্চলে ৫৩ টি দেশ রয়েছে। এসব দেশের মধ্যে ৪৫টিতে করোনার ভ্যাকসিন কর্মসূচি শুরু হয়েছে।

বিভিন্ন দেশের সরকারি তথ্যের ভিত্তিতে এএফপি’র পরিসংখ্যান অনুসারে, ইউরোপীয় ইউনিয়নের মোট জনসংখ্যার ২ দশমিক ৬ শতাংশ করোনা ভ্যাকসিনের দুটি ডোজ এবং ৫ দশমিক ৪ শতাংশ এক ডোজ নিয়েছেন।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম