ব্রিটিশ রাজপরিবারকে বর্ণবাদী মনে করেন না মেগানের বাবা

বিদেশ ডেস্ক
০৯ মার্চ ২০২১, ১৯:১৪আপডেট : ০৯ মার্চ ২০২১, ১৯:১৪

ব্রিটিশ রাজবধূ মেগান মার্কেলের বাবা থমাস মার্কেল বলেছেন, তিনি মনে করেন না ব্রিটিশ রাজপরিবার বর্ণবাদী। তিনি আশা করেছেন, মেগানের ছেলের চামড়া কতটা কালো হবে এমন প্রশ্ন করা বোকামি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

এক সাক্ষাৎকারে মেগান বলেছেন, তার ছেলে আর্চিকে প্রিন্স উপাধি দেওয়া হয়নি রাজপরিবারের এক সদস্যের আশঙ্কার কারণে। ওই সদস্য আশঙ্কা করছিলেন জন্মের পর আর্চির গায়ের রঙ কতটা কালো হবে।  

মেগানের এমন অভিযোগে ব্রিটিশ পরিবার সমালোচনার মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে আইটিভিকে মেগানের বাবা থমাব বলেন, রাজপরিবারের সদস্যদের আমার ভীষণ শ্রদ্ধা রয়েছে এবং আমি মনে করি না ব্রিটিশ রাজপরিবার বর্ণবাদী। আমি মনে করি না ব্রিটিশরা বর্ণবাদী। আমি মনে করি লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়ার মানুষ বর্ণবাদী, কিন্তু ব্রিটিশরা না।

থমাস বলেন, অনাগত শিশুর গায়ের রঙ কেমন হবে বা কতটা কালো হবে, আমি ধারণা ও আশা করছি এটি কারও কাছ থেকে বোকামিভরা প্রশ্ন। বোকামি থেকেই কেউ হয়ত এমন প্রশ্ন করেছে। কিন্তু এটি বর্ণবাদী না।

মেগানের বাবা বলেন, শিশুর রঙ এবং কতটা কালো হবে- এই বিষয়টি একেবারে আবোলতাবোল কথা। তিনি ধারণা করছেন এই মন্তব্যের বিষয়টি তদন্ত করা হবে।

২০১৮ সালে প্রিন্স হ্যারিকে বিয়ের পর মেয়ে মেগান বাবা থমাসের সঙ্গে যোগাযোগ করেননি। হার্টের অস্ত্রোপচারের কয়েকদিন আগে তিনি বিয়েতে উপস্থিত হয়েছিলেন। মেয়ের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, শেষবার যখন তার সঙ্গে কথা বলেছি তখন ছিলাম আমি হাসপাতালের বিছানায় এবং এরপর আর তার সঙ্গে যোগাযোগ হয়নি।

হ্যারি ও মেগানের সাক্ষাৎকার সম্পর্কে থমাস জানান, রানি এলিজাবেথের বয়স এবং স্বামী প্রিন্স ফিলিপের স্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে তাদের অপেক্ষা করা উচিত ছিল।

 

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম