এবার ফ্রান্সে করোনার নতুন ভ্যারিয়েন্টের সন্ধান

বিদেশ ডেস্ক
১৬ মার্চ ২০২১, ১৩:৫৮আপডেট : ১৬ মার্চ ২০২১, ১৪:২৬
image

ফ্রান্সের ব্রিটানি অঞ্চলে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গেছে। সোমবার (১৫ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাসের শনাক্তকৃত ভ্যারিয়েন্টগুলোর মধ্যে যুক্তরাজ্য,দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে  শনাক্ত হওয়া নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ রয়েছে। কারণ এগুলো অনেক বেশি সংক্রামক।

কোভিড-১৯ প্রতিরোধে তৈরি হওয়া ভ্যাকসিনগুলো এসব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কাজ করবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়। ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোও এ নিয়ে ব্যাপক গবেষণা চালাচ্ছে। এরমধ্যেই ফ্রান্সে নতুন বৈশিষ্ট্যের করোনা শনাক্ত হওয়ার খবর জানা গেলো।

সোমবার ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, লানিয়নে অবস্থিত একটি হাসপাতাল কেন্দ্রে বেশ কয়েকজন আক্রান্তের মাঝে করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। তবে এটি অপেক্ষাকৃত বেশি সংক্রামক কিংবা প্রাণঘাতী কিনা তা প্রাথমিক বিশ্লেষণে নিশ্চিত হওয়া যায়নি।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম