অস্ট্রেলিয়ার পার্লামেন্টে যৌনতার ভিডিও ফাঁস

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০২১, ১৯:৪৬আপডেট : ২৩ মার্চ ২০২১, ১৯:৪৬
image

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের অভ্যন্তরে সরকারের পুরুষ কর্মীদের যৌনতার ভিডিও ফাঁস হয়েছে। এনিয়ে তুমুল বিতর্কে পড়েছে দেশটির রক্ষণশীল সরকার। মঙ্গলবার প্রধানমন্ত্রী স্কট মরিসন এই ধরনের কাজকে চরম লজ্জাজনক আখ্যা দিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। প্রতিশ্রুতি দিয়েছেন নারীদের রাজনীতিতে আকৃষ্ট করতে আরও বেশি কাজ করে যাবেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

যৌন নিপীড়নের অভিযোগ সামলানো নিয়ে এমনিতেই চাপের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। গত মাসে তার এক নারী উপদেষ্টা অভিযোগ তোলেন, সহকর্মীর কাছে ধর্ষণের শিকার হয়েছিলেন তিনি। ওই অভিযোগ ওঠার পর উত্তাল হয়ে ওঠে অস্ট্রেলিয়ার রাজনীতি। আর এবারে পার্লামেন্টে পুরুষ সদস্যদের যৌনতার ভিডিও ফাঁস হয়ে পড়ায় নতুন করে সংকটে পড়লো দেশটি।

দ্য অস্ট্রেলিয়ান নিউজপেপার এবং চ্যানেল টেন সম্প্রতি এক খবরে জানিয়েছে যে, দেশটির সরকারের কয়েক জন পুরুষ কর্মী একটি ফেসবুক মেসেঞ্জার গ্রুপ খুলেছেন। ওই গ্রুপে তারা পার্লামেন্টের অভ্যন্তরে যৌনতার ছবি ও ভিডিও ধারণ করে নিজেদের মধ্যে বিনিময় করেন। এক হুইসেল ব্লোয়ার এসব ছবি ও ভিডিও ফাঁস করে দেয়। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে সরকারি কর্মীরা প্রায়ই পার্লামেন্টের প্রার্থনা কক্ষে যৌনতা চালান, এমনকি জোটের আইনপ্রণেতাদের মনোরঞ্জনের জন্য পার্লামেন্টে যৌন কর্মীদেরও আনা হয়।

এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সরকারের এক কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া এই ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম