জার্মানিতে ইস্টারে লকডাউন জারির একদিন পর বাতিল

বিদেশ ডেস্ক
২৪ মার্চ ২০২১, ২৩:১৭আপডেট : ২৪ মার্চ ২০২১, ২৩:১৭

ঘোষণার একদিন পর ইস্টার উৎসবে পাঁচদিনের কঠোর লকডাউন পরিকল্পনা বাতিল করলেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। বুধবার এই পরিকল্পনাকে ‘একটি ভুল’ উল্লেখ করে জানান, এই সিদ্ধান্ত বাতিলের পুরো দায় তার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

সোমবার রাতে প্রস্তাবিত এই লকডাউন পরিকল্পনার বিষয়ে আঞ্চলিক নেতাদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এতে ১-৫ এপ্রিল বিভিন্ন বিধি-নিষেধ জারি করার প্রস্তাব করা হয়। কিন্তু বুধবার পরবর্তী বৈঠকে এই সিদ্ধান্ত বাতিল করা হয়। পরিকল্পনাটি ব্যবসায়িক নেতা ও বিজ্ঞানীদের কঠোর সমালোচনার মুখে পড়ে।

ইস্টারের লকডাউন বাতিলের ঘোষণা দিয়ে জার্মান চ্যান্সেলর বলেন, আমাদের একটি নতুন ভাইরাস রয়েছে। তীব্রভাবে সংক্রমণ ছড়ানো ইউকে (কেন্ট) ভ্যারিয়েন্ট এখন অনেক ছড়াচ্ছে। যা দেশকে নতুন আরেক মহামারিতে নিয়ে যাচ্ছে।

ম্যার্কেল আরও বলেন, এটি আরও বেশি প্রাণঘাতী, সংক্রামক ও বেশি দিন সংক্রমণ থাকছে।

ইস্টারে পাঁচদিনের লকডাউন পরিকল্পনা বাস্তবায়িত হলে তা হলো এখন পর্যন্ত সবচেয়ে কঠোর। ১ থেকে ৫ এপ্রিল  দুটি পরিবারের পাঁচ জনের বেশি মানুষ একত্রিত না হওয়াও সব দোকানপাট পুরোপুরি বন্ধ রাখার প্রস্তাব ছিল। শুধু  ৩ এপ্রিল সুপারমার্কেট ও মুদির দোকান খোলা রাখার কথা বলা হয়েছিল। এছাড়া ইস্টারে গির্জায় ধর্মীয় জমায়েত না করারও প্রস্তাব ছিল পরিকল্পনায়।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম