ভ্যাকসিন সরবরাহ বাড়ানো নিয়ে আলোচনায় বসছে ইউরোপীয় নেতারা

বিদেশ ডেস্ক
২৫ মার্চ ২০২১, ১৪:৪৫আপডেট : ২৫ মার্চ ২০২১, ১৪:৪৫
image

করোনাভাইরাসের ভ্যাকসিন সরবরাহ বাড়ানোর উপায় নিয়ে ভার্চুয়াল আলোচনায় বসতে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। বৃহস্পতিবার ভ্যাকসিন রফতানি নিয়ন্ত্রণের একটি পরিকল্পনায় সমর্থন জানাতে নেতাদের প্রতি আহ্বান জানাবে ইউরোপীয়ান কমিশন। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে যুক্তরাজ্যে ভ্যাকসিন সরবরাহ আক্রান্ত হবে। তবে ভ্যাকসিনের ওপর এই ধরনের অবরোধ আরোপের বিষয়ে আগেই সতর্ক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ইউরোপের মূল ভূখন্ডের বেশিরভাগ অংশ জুড়েই করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ শুরু হওয়ার মধ্যেই ভার্চুয়াল সম্মেলনে মিলিত হচ্ছেন ২৭ জাতির জোটটির নেতারা। টিকা প্রদানের হারে যুক্তরাজ্যের চেয়ে পিছিয়ে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এজন্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে দায়ী করছে ইউরোপীয় কমিশন। তাদের অভিযোগ মূলত ব্রিটিশ-সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে। ইউরোপের দাবি এই কোম্পানিগুলোকে প্রতিশ্রুতি অনুযায়ী টিকা সরবরাহ করেনি।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে সরবরাহ বাড়াতে টিকা রফতানির ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে চাইলেও কিভাবে তা করা হবে তা নিয়ে নেতাদের মতভেদ রয়েছে। বেলজিয়ামে অবস্থিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার একটি উৎপাদন কেন্দ্র রয়েছে। আবার নেদারল্যান্ডসে অবস্থিত আরেকটি উৎপাদন কেন্দ্র থেকে ইউরোপে টিকার সরবরাহ বাড়ানোর কথা রয়েছে।

ব্রাসেলস জানিয়েছে, গত দুই মাসে ইউরোপ থেকে ৪ কোটি ডোজ টিকা রফতানি হয়েছে। এর এক চতুর্থাংশই গেছে যুক্তরাজ্যে। বুধবার যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তারা সকলের জন্য ভ্যাকসিন সরবরাহ সম্প্রসারণ করতে এবং উভয় পক্ষের জন্য সুবিধাজনক পরিস্থিতি তৈরি করতে চাইছেন।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম