‌‌‘ইউরোপের ভালোমানুষির দিন শেষ‌‌‌’

বিদেশ ডেস্ক
২৭ মার্চ ২০২১, ১৩:৩৫আপডেট : ২৭ মার্চ ২০২১, ১৩:৩৫

করোনাভাইরাস মোকাবিলায় টিকার অনুমোদন ও টিকা কেনার ক্ষেত্রে ঠিক সময়ে যথেষ্ট উদ্যোগ না নেওয়ার অভিযোগে জর্জরিত ইউরোপীয় কমিশন। সদস্য দেশগুলো টিকা কেনা ও বণ্টনের যাবতীয় দায়-দায়িত্ব কমিশনের হাতে ছেড়ে দেওয়ায় সেই চাপ আরও বেড়েছে। যথেষ্ট পরিমাণ টিকা হাতে না পাওয়ায় টিকাদান কর্মসূচি অত্যন্ত ধীর গতিতে চলছে। এদিকে করোনা সংক্রমণের ‘তৃতীয় ঢেউ' ইউরোপে সংকটের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার ভিডিও লিংকের মাধ্যমে ইইউ শীর্ষ নেতারা পরিস্থিতি পর্যালোচনা করেন। তারা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে টিকা উৎপাদন আরও বাড়ানোর অঙ্গীকার করেছেন।

পাকা চুক্তি, আগাম অর্থ ও প্রতিশ্রুতি সত্ত্বেও টিকা সরবরাহে বার বার ব্যর্থ হচ্ছে ব্রিটিশ-সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। ইউরোপে বিপুল পরিমাণ ভ্যাকসিন উৎপাদন হলেও তার সিংহভাগ বাইরে পাঠিয়ে দিচ্ছে। অথচ ইউরোপের বাইরে থেকে টিকা আনার কোনও উদ্যোগ দেখাচ্ছে না। ইইউ শীর্ষ নেতারা কোম্পানির এমন আচরণের ফলে চরম বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করে ভ্যাকসিন রফতানির প্রক্রিয়ায় আরও কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছেন।

প্রতিশ্রুতি অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নকে যথেষ্ট টিকা সরবরাহ না করলে অ্যাস্ট্রাজেনেকা টিকার রফতানি বন্ধ রাখা হবে।

উল্লেখ্য, চুক্তি অনুযায়ী জুন মাসের শেষের মধ্যে এই কোম্পানিকে ৩০ কোটি টিকা সরবরাহ করতে হবে। অথচ ইইউ এখনও পর্যন্ত মাত্র ১০ কোটি টিকা হাতে পেয়েছে। ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেন, কমিশনকে বোঝাতে হবে যে ইউরোপের নাগরিকরা টিকার ন্যায্য ভাগ পাচ্ছেন।

ভ্যাকসিন রফতানির ওপর নিষেধাজ্ঞার প্রস্তাবকে কেন্দ্র করে ইইউ সামগ্রিকভাবে দোটানায় রয়েছে। অনেক নেতা আশা করছেন, হুমকির ফলেই কাজ হবে। বাস্তবে এমন সিদ্ধান্ত শেষ পর্যন্ত কার্যকর করতে হবে না।

অ্যাস্ট্রাজেনেকা যেভাবে যুক্তরাজ্যের প্রতি ‘পক্ষপাত' দেখিয়ে একতরফাভাবে দেশটিতে ভ্যাকসিন রফতানি করে চলেছে, সেই পথ বন্ধের বিষয়ে একমত হয়েছেন ইইউ নেতারা।

যুক্তরাজ্য ইইউ-তে উৎপাদিত দুই কোটি ১০ লাখ টিকা পেলেও ব্রিটেন থেকে এক ডোজ ভ্যাকসিনও ইউরোপে না যাওয়ায় ক্ষোভ আরও বেড়েছে।

বুধবার দুই পক্ষই সব নাগরিকের কল্যাণে বিরোধ মেটানোর অঙ্গীকার করেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ব লেছেন, এবার ভালো মানুষির দিন শেষ।

এদিকে এ বছরের প্রথম তিন মাসে করোনা টিকার ব্যাপক ঘাটতির পর আগামী তিন মাসে সরবরাহ অনেক বেড়ে যাবে বলে আশা করছে ইইউ। বায়োনটেক-ফাইজার ২০ কোটি, মডার্না সাড়ে তিন কোটি এবং জনসন অ্যান্ড জনসন সাড়ে পাঁচ কোটি টিকা সরবরাহের অঙ্গীকার করেছে। এখন এই বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। টিকা সরবরাহ বাড়ানো এবং সদস্য দেশগুলোতে টিকার ন্যায্য বণ্টন নিশ্চিতে বদ্ধপরিকর ইউরোপীয় ইউনিয়ন। সূত্র: ডিডাব্লিউ।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম