তুরস্কের বিরুদ্ধে উস্কানির অভিযোগ গ্রিসের

বিদেশ ডেস্ক
০৩ এপ্রিল ২০২১, ১৪:৪৬আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ১৪:৪৬
image

তুরস্ক শরণার্থী বোঝাই নৌকা গ্রিসের জলসীমায় ঠেলে দেওয়ার চেষ্টা করে উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছে এথেন্স। তবে গ্রিসের এই অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে তুরস্ক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ভূমধ্যসাগরের জ্বালানি সম্পদ থেকে শুরু করে বেশ কিছু ইস্যুতে বিরোধ রয়েছে গ্রিস ও তুরস্কের। গত বছর গ্রিসের স্থল সীমান্তে তুরস্ক হাজার হাজার অভিবাসন প্রত্যাসীকে সমবেত করলে দুই ন্যাটো মিত্রের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।

গ্রিসের অভিবাসন মন্ত্রী নোতিস মিতারাসি জানিয়েছেন শুক্রবার এথেন্সের জলসীমায় শরণার্থী বোঝাই নৌকা ঢোকানোর বেশ কয়েকটি প্রচেষ্টা প্রতিহত করেছে তাদের কোস্টগার্ড। তুরস্কের কোস্টগার্ড ও নৌবাহিনী এই প্রচেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এই ঘটনাকে উস্কানি বলে অভিহিত করেন তিনি। তিনি বলেন, ‘নিঃসন্দেহে বলা যায় এসব অভিবাসী তুরস্ক উপকূল থেকে রওনা দিয়েছে আর ঘটনা হলো তুরস্ক তাদের সমর্থন করছে।’ ‘এই অপ্রয়োজনীয় উস্কানি’ বন্ধ করতে তুরস্কের প্রতি আহ্বান জানান তিনি।

গ্রিসের এই অভিযোগের জবাব এক টুইট বার্তায় দিয়েছেন তুরস্কের ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী ইসমাইল কাটাকলি। তিনি দাবি করেন গ্রিস ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে আর মিথ্যা বলছে। কাটাকলি পাল্টা অভিযোগ তুলে বলেন, গ্রিস শুক্রবার সাতটি ঘটনার মাধ্যমে ২৩১জন শরণার্থীকে ফেরত পাঠানোর চেষ্টা করলে তুরস্ক তাদের উদ্ধার করেছে।

/জেজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের