ভ্যাকসিনের প্রভাব, ঘুরে দাঁড়াচ্ছে ইউরো ও ডলার

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০২১, ১৯:৪৯আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১৯:৪৯

ইউরোপে ভ্যাকসিন কর্মসূচি নিয়ে নতুন আশা তৈরি হওয়ার প্রেক্ষিতে ঘুরে দাঁড়াতে শুরু করছে ইউরো। তবে গত ছয় সপ্তাহের মধ্যে ডলারের মূল্যবৃদ্ধি মঙ্গলবার ছিল সবচেয়ে কম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ইউরোর মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১.২০৩৮ ডলার। সোমবার গত ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ১.২০৪৮ ডলার ছুয়েছিল তা। ব্রিটিশ পাউন্ডের দাম বেড়েছে ১ শতাংশ। যা এই বছর একদিনে দ্বিতীয় সর্বোচ্চ বৃদ্ধি। এখন ব্রিটিশ পাউন্ডের দাম ১.৩৯৮৯ ডলার।

কয়েক জন বিশ্লেষক মনে করছেন, ইউরোপীয় ইউনিয়ন ফাইজার-বায়োএনটেকের কাছ থেকে ১০ কোটি ডোজ করোনা ভ্যাকসিন কেনার খবর প্রকাশের পর ইউরোর মূল্য ঊর্ধ্বগামী হয়েছে।

গোল্ডম্যান স্যাকসের বিদেশি মুদ্রা বিনিময় বিষয়ক সহ-প্রধান জ্যাক পান্ডল বলেন, বছরের এই অর্ধে ভ্যাকসিন কর্মসূচিতে গতি আনতে যাচ্ছে ইউরোপ। এই বছরের শেষ দিকে বিভিন্ন দেশে তা জোরদার হতে দেখা যাবে। বিশেষ করে বর্ধনশীল অর্থনীতির দেশগুলোতে।

তিনি আরও বলেন, প্রথমার্ধে এগিয়ে গেছে যুক্তরাষ্ট্র। কিন্তু অন্যান্য দেশগুলোও খুব পিছিয়ে নেই।

ডলারের সূচক কমে দাঁড়িয়েছে ৯১.০৮৫। গত মাসে সর্বোচ্চ অবস্থান থেকে ২.৫ শতাংশ কম। বছরের প্রথম তিন মাসের তুলনায় এই প্রবণতা বিপরীতমুখী।
ওই সময় মার্কিন বন্ডের সুদ প্রদানের হার ছিল সর্বোচ্চ। জাপানি ইয়েনের বিপরীতে ডলারের মূল্য গত ছয় সপ্তাহের মধ্যে সর্বনিম্ন রয়েছে। সর্বশেষ ১০৮.১৫ ইয়েন ছিল এক ডলারের মূল্য।

গোল্ডম্যান স্যাকসের কর্মকর্তা বলেন, বড় মার্কেটে গত মাসে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো যুক্তরাষ্ট্রের মুদ্রার স্থিতিশীলতা। এর ফলে বিভিন্ন মুদ্রার বিপরীতে ডলারের দুর্বল হওয়ার পথও উন্মুক্ত হয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান