১৫ বছর অনুপস্থিত থেকেও বেতন নিয়েছেন হাসপাতাল কর্মী!

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০২১, ১৭:০৯আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১৭:১০
image

অল্প কয়েক দিন অনুপস্থিত থাকলে বেশিরভাগ কর্মীই যেখানে বেতন কাটার মুখে পড়েন সেখানে ইতালির এক হাসাতালকর্মী অবিশ্বাস্য কিছু করতে সক্ষম হয়েছেন। ১৫ বছর ধরে অনুপস্থিত থেকে নিয়মিত বেতন পেয়েছেন তিনি। ইতালির সংবাদমাধ্যম তাকে ‘অনুপস্থিতির রাজা’ আখ্যা দিয়েছে। তবে কাতানজারো শহরের পাগলেসি সিয়াসিয়ো হাসপাতালের ওই কর্মী এবার অর্থ আত্মসাতের অপরাধের অভিযোগের মুখোমুখি হচ্ছেন।

স্থানীয় সংবাদমাধ্যম লা স্টাম্পার এক অনুসন্ধানের জেরে হাসপাতালটির সাত কর্মীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছেন বিভিন্ন কর্মী, কর্মকর্তা এবং ব্যবস্থাপকেরাও। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি এবং চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইকোনোমিক-ফিনান্সিয়াল পুলিশ ইউনিটের অনুসন্ধানে ১৫ বছর ধরে অনুপস্থিত থাকা কর্মীকে চিহ্নিত করা গেছে। সালভাতোর সুমাস নামের এই কর্মী ২০০৫ সালে চাকরিতে যোগ দেয়। সেসময় তাকে ফায়ার ইমার্জেন্সি অপারেশন সেন্টারে নিয়োগ দেওয়া হয়। পুলিশি অনুসন্ধানে দেখা গেছে, কাজে অনুপস্থিত থেকেও এই কর্মী মোট ৫ লাখ ৩৮ হাজার ইউরো তুলে নিয়েছে।

২০০৫ সালে ওই ব্যক্তির অনুপস্থিতি নিয়ে হাসপাতালের পরিচালক শৃঙ্খলাভঙ্গের ব্যবস্থা নিতে চাইলেও তাকে হুমকি দেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই পরিচালক অবসরে চলে গেলেও ওই কর্মী অনুপস্থিত থাকা চালিয়ে যেতে থাকে। কিন্তু পরবর্তী পরিচালক কিংবা মানবসম্পদ বিভাগের কেউ তার হাজিরা নিয়ে আর কোনও প্রশ্ন তোলেনি।

/জেজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের