ফাইজারের সঙ্গে বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন চুক্তি করবে ইইউ

বিদেশ ডেস্ক
২৩ এপ্রিল ২০২১, ২০:২০আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ২০:২১

ইউরোপীয় কমিশন জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে মার্কিন কোম্পানি ফাইজারের সঙ্গে ১৮০ কোটি ডোজ করোনা ভ্যাকসিন কেনার চুক্তি স্বাক্ষর হবে। যা এখন পর্যন্ত বিশ্বের বৃহত্তম চুক্তি। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

বেলজিয়ামে ফাইজারের ভ্যাকসিন কারখানা পরিদর্শনের সময় ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডের লিয়েন জানান, জার্মান কোম্পানি বায়োএনটেকের সঙ্গে অংশীদারিত্বে উদ্ভাবিত ভ্যাকসিনের ডোজ গুলো ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে সরবরাহ করা হবে।

চুক্তিতে যে পরিমাণ ডোজের কথা উল্লেখ করা হয়েছে তা আগামী দুই বছরের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ৪৫ কোটি মানুষকে টিকা দেওয়ার জন্য যথেষ্ট হবে।

ফাইজার-বায়োএনটেকের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এটি তৃতীয় ক্রয়চুক্তি। আগের দুটি চুক্তির আওতায় এই বছরেই ৬০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করতে সম্মত হয়েছে কোম্পানি দুটি। জুলাই মাসের মধ্যে ইইউ'র প্রাপ্ত বয়স্কদের ৭০ শতাংশকে টিকা দেওয়ার লক্ষ্য মাত্রা নির্ধারণ করেছে ব্লকটি।

সরবরাহ ঘাটতি নিয়ে অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তি বাতিলের বিষয়টি যখন ইইউ বিবেচনা করছে তখন ফাইজারের সঙ্গে এমন চুক্তি করা হলো। শুক্রবার সিদ্ধান্ত নেওয়া হবে অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে ব্লকটি আইনি পদক্ষেপ গ্রহণ করবে কিনা।

এক ইইউ কর্মকর্তা জানান, নীতিগতভাবে সরবরাহ চুক্তি নিয়ে উভয়পক্ষের সমঝোতা হয়েছে। তবে চূড়ান্ত শর্ত নির্ধারণে কয়েক দিন প্রয়োজন।
ইইউ প্রধান বলেন, আগামী কয়েক দিনে এটি চূড়ান্ত হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় ডোজ নিশ্চিত হবে এই চুক্তির মাধ্যমে।

চাহিদা বাড়ায় যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের কারখানায় উৎপাদন বাড়িয়েছে ফাইজার। মে মাসে ১০ কোটির বেশি ডোজ উৎপাদনের সক্ষমতা অর্জন করবে কারখানা দুটি।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম