রমজান বিবেচনায় নিয়ে পরীক্ষার শিডিউল যুক্তরাজ্যে

বিদেশ ডেস্ক
০৮ জানুয়ারি ২০১৬, ০৪:২৬আপডেট : ০৮ জানুয়ারি ২০১৬, ০৪:২৭

পবিত্র রমজান মাসে পরীক্ষায় অংশ নিতে মুসলিম শিক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয় সেদিক বিবেচনায় নিয়ে ব্রিটেনের বিভিন্ন স্কুলের পরীক্ষার সময় নির্ধারণ করা হবে।

মুসলিম শিক্ষার্থীদের রোজা রাখার বিষয়টি মাথায় রেখে এরইমধ্যে জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন (জিসিএসই) এবং ‘এ’ লেভেল পরীক্ষার সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

বুধবার যুক্তরাজ্যের পরীক্ষা নিয়ন্ত্রক বোর্ডগুলোর প্রতিনিধিত্বকারী সংগঠন জয়েন্ট কাউন্সিল ফর কোয়ালিফিকেশন (জেসিকিউ) তাদের নতুন এ পদক্ষেপের কথা জানিয়েছে।

রমজান বিবেচনায় নিয়ে পরীক্ষার শিডিউল যুক্তরাজ্যে

১৬ বছর বয়সে অংশ নেওয়া জিসিএসই এবং ১৮ বছর বয়সে অংশ নেওয়া এ-লেভেল পরীক্ষায় ইংরেজি ও গণিতের মতো প্রধান বিষয়গুলোর পরীক্ষা রোজা শুরুর আগে পরীক্ষা মৌসুমের শুরুর দিকে রাখা হবে।

উল্লেখ্য, চলতি বছর জুন মাসের গোড়ার দিকে রমজান মাস শুরু হচ্ছে।

মুসলিম শিক্ষার্থীদের একটা বড় অংশ পবিত্র রমজান মাসে রোজা রাখবেন। ফলে ব্রিটেনে মে ও জুনের পরীক্ষা মৌসুম চলাকালে তাদেরকে সর্বোচ্চ ১৬ ঘন্টা পর্যন্ত না খেয়ে থাকতে হবে।

দ্য জয়েন্ট কাউন্সিল ফর কোয়ালিফিকেশন জানায়, পরীক্ষার সময়সূচী ঠিক করতে তারা যতটা সম্ভব প্রয়োজনীয় বিভিন্ন গ্রুপের সাথে কথা বলবেন।

উল্লেখ্য, সর্বশেষ আদমশুমারি অনুযায়ী যুক্তরাজ্যে বর্তমানে মুসলিম জনসংখ্যা ৪ দশমিক ৮ শতাংশ বা ২৭ লাখ। সূত্র: গার্ডিয়ান।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম