বেলারুশের ওপর নতুন নিষেধাজ্ঞায় সম্মত ইউরোপ

বিদেশ ডেস্ক
২৫ মে ২০২১, ১৪:৫১আপডেট : ২৫ মে ২০২১, ১৪:৫১
image

ভিন্নমতালম্বী এক সাংবাদিককে আটক করতে ফ্লাইটের পথ পরিবর্তন করে মিনস্কে নিয়ে যাওয়ায় বেলারুশের এয়ারলাইন্সগুলোকে ইউরোপের আকাশে নিষিদ্ধ করতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ব্রাসেলসে এক বৈঠকে ২৭ দেশের জোটটি ইইউ এয়ারলাইন্সগুলোকে বেলারুশের আকাশসীমা ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বেলারুশের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপের প্রতিশ্রুতি দিয়েছে ইইউ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত রবিবার গ্রিস থেকে লিথুয়ানিয়াগামী রায়ানএয়ারের একটি বিমানকে মাঝপথে কৌশলে মিনস্কে নামতে বাধ্য করে সাংবাদিক রোমান প্রোতাসেভিচকে (২৬) গ্রেফতার করে বেলারুশ। ভিন্নমতালম্বী ওই সাংবাদিককে গ্রেফতার করতেই ইউরোপের অভ্যন্তরীণ এই ফ্লাইটকে মিনস্কে ওই বিমানকে নামতে বাধ্য করা হয়। পশ্চিমা দেশগুলোর অভিযোগ বেলারুস বিমান ছিনতাই করেছে।

মিনস্ক বিমানবন্দরে আটকের পর সোমবার প্রথমবারের মতো সাংবাদিক রোমান প্রোতাসেভিচের একটি ভিডিও প্রকাশ করেছে বেলারুশ কর্তৃপক্ষ। এতে ওই সাংবাদিক বলেছেন তার স্বাস্থ্য ভালো রয়েছে আর বেলারুশের কর্তৃপক্ষের আনা অভিযোগ স্বীকার করে নিতে দেখা গেছে। তবে দেশটির প্রধান বিরোধী দলীয় নেতাসহ অ্যাক্টিভিস্টরা ভিডিওটির সমালোচনা করেছেন আর বলেছেন, চাপের মুখে রোমান প্রোতাসেভিচকে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে।

ইউরোপের বেশিরভাগ এয়ারলাইন্সগুলো ইতোমধ্যে বেলারুসের আকাশসীমা বাদ রেখেই নিজেদের রুট পুনর্নির্ধারণ করে ফেলেছে। এছাড়া বেলারুশের রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইন্স বেলাভিয়ার অপারেটিং পারমিট বাতিল করেছে যুক্তরাজ্য। ইইউ নেতারা সদস্য দেশগুলোকে একই পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে।

/জেজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী