প্রযুক্তি কোম্পানিগুলোকে করের আওতায় আনতে চায় জি-৭

বিদেশ ডেস্ক
০৫ জুন ২০২১, ১৩:১১আপডেট : ০৫ জুন ২০২১, ১৩:১১
image

বহুজাতিক প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর কর আরোপ করতে একটি চুক্তিতে পৌঁছাতে যাচ্ছে বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তিগুলোর জোট জি-৭। লন্ডনে জোটের অর্থমন্ত্রীদের বৈঠক থেকে এই চুক্তিতে পৌঁছানো যাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। চুক্তিটি স্বাক্ষর হলে অ্যামাজন, মাইক্রোসফটের মতো কোম্পানিগুলোকে করের আওতায় আনা যাবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

জার্মান অর্থমন্ত্রী ওলাফ শুলজ বলেছেন, চুক্তিটি স্বাক্ষর হলে পৃথিবী বদলে যাবে। তিনি বলেন, ১৫ শতাংশ কর আরোপ করা গেলে মহামারির কারণে তৈরি হওয়া ঋণ পরিশোধে সাহায্য পাওয়া যাবে। আর এই চুক্তিটি স্বাক্ষর করা যাবে বলে ‘চরম আত্মবিশ্বাসী’ও তিনি।

ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লে মাইরে বলেন, ‘ইউরোপের দেশগুলো অতীতে নতুন আন্তর্জাতিক কর ব্যবস্থার বিরোধিতা করেছে তাদের অবশ্যই বুঝতে হবে যে এই চুক্তি বড় ধরনের সুযোগ উন্মোচন করবে।’

দুই মন্ত্রীই বলেছেন, সর্বনিম্ন করের হারই চুক্তিটির মূল বোঝাপড়ার বিষয়। ফরাসি অর্থমন্ত্রী লে মাইরে মনে করেন ১৫ শতাংশ করই শুরুর বিন্দু হবে। তিনি বলেন, ‘যদি বেশি হতে পারে তবে ভালোই হবে কিন্তু ১৫ শতাংশ করই সর্বনিম্ন হতে হবে।’ জার্মান অর্থমন্ত্রী মনে করেন ১৫ শতাংশ করই কার্যকর হবে। বিগত কয়েক দশক ধরে ভিন্নদিকে যাওয়ার পর এই হারে কর আরোপ একটা ভালো শুরু হবে বলে জানান তিনি।

শুক্রবার লন্ডনে জি৭ অর্থমন্ত্রীদের দুই দিনের বৈঠক শুরু হয়েছে। প্রযুক্তি কোম্পানির ওপর করা আরোপসহ তারা জলবায়ু পরিবর্তন নিয়েও আলোচনা করবেন।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম