সিসিলিতে মুখোমুখি তুরস্ক, যুক্তরাজ্য ও ইতালির প্রতিরক্ষামন্ত্রীরা

বিদেশ ডেস্ক
১২ জুন ২০২১, ১৭:২৯আপডেট : ১২ জুন ২০২১, ১৭:২৯

ইতালির সিসিলি দ্বীপে শুক্রবার পরস্পরের মুখোমুখি হয়েছেন তুরস্ক, যুক্তরাজ্য ও ইতালির প্রতিরক্ষামন্ত্রীরা। অগাস্টা বন্দরে নোঙ্গর করা এইচএমএস কুইন এলিজাবেথ এয়ারক্রাফট ক্যারিয়ারে এ বৈঠকে অংশ নেন তিন মন্ত্রী। এ সময় প্রতিরক্ষা, নিরাপত্তা ও আঞ্চলিক নানা ইস্যু নিয়ে কথা বলেন তারা।

বৈঠকে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর, ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এবং ইতালির প্রতিরক্ষামন্ত্রী লরেঞ্জো গেরিনি নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। ত্রিপাক্ষিক বৈঠক শেষে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠকে অংশ নেন হুলুসি আকর।

বৈঠক শেষে তুর্কি প্রতিরক্ষামন্ত্রী জানান, তাদের মধ্যে গঠনমূলক ও ইতিবাচক আলোচনা হয়েছে। বিশেষ করে লিবিয়া পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম