তুরস্কে পাওয়া গেলো ১৮০০ বছর পুরনো নারী ভাস্কর্য

বিদেশ ডেস্ক
১২ জুন ২০২১, ২৩:৪৬আপডেট : ১২ জুন ২০২১, ২৩:৪৬

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশে ১ হাজার ৮০০ বছর পুরনো একটি নারী ভাস্কর্য পাওয়া গেছে। শনিবার তুরস্কের কর্মকর্তারা এই ঘোষণা দিয়েছেন।

টুইটারে এক পোস্টে তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের খনন বিভাগ জানায়, ইজমিরের তোরবালি জেলায় প্রাচীন শহর মেট্রোপলিসে এই ভাস্কর্য পাওয়া গেছে। এই খনন কাজ এই বছরের শেষ পর্যন্ত চলবে।

খনন বিভাগ ৩৯ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা গেছে, প্রাচীন ভাস্কর্যটি মাটি থেকে খুলে তোলার প্রক্রিয়া।

ইজমির শহর থেকে ৪০ কিলোমিটার দূরে প্রাচীন মেট্রোপলিস শহরের অবস্থান। বিশ্বখ্যাত প্রাচীন শহর এফেসাস থেকে ৪৫ মিটার দূরে এটি।

এই প্রাচীন শহরে ক্ল্যাসিকাল, হেলেনিস্টিক, রোমান, বাইজেন্টাইন ও অটোমান যুগের নিদর্শন রয়েছে। তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় ও জেলাল বায়ার ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে কয়েক বছর ধরে অনুসন্ধান চলছে। সূত্র: ইয়ানি শাফাক

/এএ/
সম্পর্কিত
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি