কাস্পিয়ান সাগরে বিস্ফোরণ

বিদেশ ডেস্ক
০৫ জুলাই ২০২১, ১৭:৫৩আপডেট : ০৫ জুলাই ২০২১, ১৭:৫৩

আজারবাইজানের রাজধানী বাকু-র উপকূলের কাছে কাস্পিয়ান সাগরে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। তবে রবিবারের এ বিস্ফোরণের ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। তবে বিষয়টি নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। দেশটির পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় বিজ্ঞান একাডেমির রিপাবলিকান সিসমিক সার্ভে সেন্টার এই তদন্তকাজ পরিচালনা করছে।

আজারবাইজানের রাষ্ট্রীয় তেল সংস্থা সোকারের জনসংযোগ ও ইভেন্ট বিভাগের উপ-প্রধান ইব্রাহিম আহমাদভ। তিনি বলেন, সামুদ্রিক প্ল্যাটফর্ম এবং সংস্থার প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীন কোথাও এমন কোনও পরিস্থিতি তৈরি হয়নি। সংস্থার স্বাভাবিক কাজকর্ম যথারীতি অব্যাহত রয়েছে।

কিছু বিশেষজ্ঞ জানিয়েছেন যে, বিস্ফোরণটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সঙ্গে সম্পর্কিত। রিপাবলিকান সিসমিক সার্ভে সেন্টারের প্রধান গুরবান ইয়েতির্মিশালী জানান, এমনটা ঘটতে পারে। তদন্ত চলছে। অন্যদিকে উমিদ গ্যাস ক্ষেত্রের একটি ট্যাংকার থেকে এ বিস্ফোরণ ঘটতে পারে বলে মনে করছেন জ্বালানি খাতের কর্মকর্তারা। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ তদন্তের মাধ্যমেই জানা যাবে বলে আশা করা হচ্ছে।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম