করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
০৫ জুলাই ২০২১, ২১:৩৮আপডেট : ০৫ জুলাই ২০২১, ২১:৩৮

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জাভিয়ের বেটেল। তার অফিসের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে করোনা শনাক্তের পর স্থানীয় সময় রবিবার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাসপাতালে ভর্তি হন ৪৮ বছরের এই রাজনীতিক। তবে তাৎক্ষণিকভাবে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

২০২১ সালের ৬ মে অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেন জাভিয়ের বেটেল। গত ২৭ জুন তার কোভিড শনাক্ত হয়। এর দুই দিন আগে ইউরোপীয় নেতাদের সঙ্গে ইউরোপিয়ান কাউন্সিলের এক বৈঠকে অংশ নেন তিনি। করোনা শনাক্ত হওয়ার পর সেল্প আইসোলেশনে যান তিনি। এর মধ্যেই রবিবার হাসপাতালে ভর্তি হন তিনি।

ইউরোপিয়ান কাউন্সিলের একজন কর্মকর্তা জানিয়েছেন, তারা ওই বৈঠকে অংশ নেওয়া অন্য ইউরোপীয় নেতাদেরও জাভিয়ের বেটেলের মাধ্যমে কোভিডে আক্রান্ত হওয়ার ঝুঁকি দেখছেন না। কেননা, সেখানে শারীরিক দূরত্বের নিয়ম রক্ষা করা হয়েছিল এবং নেতাদের মুখে মাস্ক ছিল।

ছয় লাখ ৩০ হাজার জনসংখ্যার দেশ লুক্সেমবার্গে গত ১০ দিনে করোনা সংক্রমণ উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম