টয়লেটে বসে অজগরের কামড়!

বিদেশ ডেস্ক
০৬ জুলাই ২০২১, ১২:০০আপডেট : ০৬ জুলাই ২০২১, ১২:০০
image

টয়লেটে বসার পর অজগর সাপের কামড়ে সামান্য আহত হয়েছেন ৬৫ বছর বয়সী এক ব্যক্তি। অস্ট্রিয়ার গ্রাজ শহরের এই বাসিন্দা জানিয়েছেন, নিম্নাঙ্গে চিমটি পাওয়ার পর তিনি টয়লেটের অভ্যন্তরে পাঁচ ফুট লম্বা একটি রেট্রিকিউলেটেড অজগর শনাক্ত করেন।

রেট্রিকিউলেটেড অজগর মূলত এশিয়ার বাসিন্দা। ধারণা করা হচ্ছে ড্রেনেজ নেটওয়ার্কের মধ্য দিয়ে সাপটি ওই টয়লেটে ঢুকে পড়ে। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ‘গ্রাজ শহরের বাসিন্দার নিজস্ব বক্তব্য হলো টয়লেটে বসার পর নিম্নাঙ্গে চিমটি অনুভব করেন।’ সামান্য আহত হওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

অজগর সাপটি কোন জায়গা থেকে টয়লেটে পৌঁছালো তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে এক প্রতিবেশির অ্যাপার্টমেন্ট থেকে পালিয়েছিলো সেটি।

জরুরি সেবা বিভাগের তরফ থেকে যোগাযোগের পর একজন সরীসৃপ বিশেষজ্ঞ টয়লেট থেকে সাপটি অপসারণ করেন। পরে টয়লেটটি পরিষ্কার করে মালিককে বুঝিয়ে দেওয়া হয়।

২৪ বছর বয়সী প্রতিবেশি ১১টি সাপের মালিক। পুলিশ জানিয়েছে, অবহেলার কারণে শারিরীকভাবে ক্ষতি করায় সন্দেহভাজন হিসেবে তাকে তলব করা প্রসিকিউটরের কার্যালয়ে।

রেট্রিকিউলেটেপ অজগর বিশ্বের সবচেয়ে বড় সাপ। এটা স্বভাবজাতভাবে মানুষকে আক্রমণ করে না। তবে হুমকির মুখে পড়েছে বলে মনে করলে কিংবা খাবার ভেবে বসলে কামড় বসাতে পারে।

সূত্র: স্কাই নিউজ

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম