বেলারুশের নির্বাসিত অ্যাকটিভিস্টের ঝুলন্ত লাশ ইউক্রেনে উদ্ধার

বিদেশ ডেস্ক
০৩ আগস্ট ২০২১, ১৮:১৪আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৮:১৪

নিখোঁজের একদিন পর বেলারুশের নির্বাসিত অ্যাকটিভিস্ট-এর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভের নিজ বাসার সামনের একটি পার্ক থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তোলপাড় শুরু হয়েছে ইউক্রেন এবং বেলারুশের মধ্যে।

সোমবার বেলারুশের অ্যাকটিভিস্ট ভিতালি শিশোভ হঠাৎ করেই নিখোঁজ হন। এমন খবর ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যমে। বাসা থেকে বের হওয়ার পর আর ফেরননি তিনি। ফোনেও যোগাযোগ করে ভিতালিকে না পাওয়ায় পুলিশকে জানান তার সহকর্মীরা। তার খোঁজ শুরু করলে মঙ্গলবার ভোরে বাসার সামনের একটি পার্কে ঝুলন্ত লাশ দেখা যায়। এটিই বেলারুশের নির্বাসিত অ্যাকটিভিস্ট শিশোভের মরদেহ বলে নিশ্চিত করে নিরাপত্তা বাহিনী।

পুলিশ জানিয়েছে, এ ঘটনার তদন্ত শুরু করেছে তারা। একটি হত্যা মামলাও দায়ের করেছে। দ্রুত ঘটনার রহস্য উন্মোচন হবে বলে আশাবাদী প্রশাসন।

ভিতালি শিশোভ

তার সহকর্মীরা জানিয়েছেন, বেলারুশে গত বছর সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার পর সরকারের দমন-পীড়নের মুখে দেশ ত্যাগ করে ইউক্রেনে আশ্রয় নেয় ভিতালি। এরপরও বেলারুশ সরকার তাকে নজরদারিতে রেখেছিল বলে অভিযোগ করছে সঙ্গীরা।

অ্যাক্টিভিস্ট শিশোভ বেলারুশিয়ান হাউস ইন ইউক্রেন নামের একটি সংগঠন পরিচালনা করতেন। ইউক্রেন থেকে পালিয়ে আসা নাগরিকদের নানা ধরনের সহায়তা দিতেন তিনি। তার হত্যার পেছনে ইউক্রেনের সরকারের হাত থাকতে পারে বলে ধারণা করছে বিভিন্ন মহল।

/এলকে/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম