গ্রিসে দাবানলে হুমকিতে অলিম্পিকের জন্মস্থান

বিদেশ ডেস্ক
০৫ আগস্ট ২০২১, ২২:০৫আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২২:০৫

গ্রিসে তীব্র দাবানলের কারণে ঝুঁকিতে পড়েছে আধুনিক অলিম্পিকের জনস্থান। তাপদাহে সৃষ্ট দাবানলের কারণে  প্রত্নতাত্ত্বিক স্থান হুমকিতে পড়েছে। দেশটির এক মন্ত্রী জানিয়েছেন, দমকল কর্মীদের আপ্রাণ লড়াইয়ের ফলে সেখানকার দাবানল কিছুটা নিয়ন্ত্রণে আনা গেছে।

গত কয়েকদিনের  দাবানলে বিপর্যয় নেমে এসেছে গ্রিসের বাসিন্দাদের। ৩০ বছরের মধ্যে ভয়াবহ দাবদাহ দেখছে গ্রিকরা। রাজধানী এথেন্সের আশপাশে ছড়িয়ে পড়া দাবানাল নিয়ন্ত্রণে লড়ছে জরুরি বিভাগের কর্মীরা।

আগুনের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে অলিম্পিকস খেলার সাথে জড়িত ঐতিহাসিক একটি স্থান। এ স্থান থেকে প্রাচীন গ্রিসে অলিম্পিকস এর মশাল যাত্রা শুরু হয়। গ্রিসে অনুষ্ঠিত আধুনিক অলিম্পিকস এর সময়ও স্থানটি পর্যটক প্রিয় হয়ে উঠেছিল।

এ নিয়ে বৃহস্পতিবার বেসামরিক সুরক্ষা মন্ত্রী মিশেলিস ক্রোসিওডিকিস বলেন, ‘আগুন নেভাতে বুধবার রাত রীতিমতো যুদ্ধ করে দমকলবাহিনী। পরিস্থিতি এখনও সামাল দেওয়া যায়নি। আমরা সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছি’।

এদিকে ঐতিহাসিক জায়গাটি আপাতাত রক্ষা করা গেছে বলে নিশ্চিত করেছেন গভর্নর। তবে বিপদ শেষ হয়ে যায়নি বলে সতর্ক করেন তিনি।

বিভিন্নস্থালে অব্যাহত দাবানল নিয়ন্ত্রণে হাজারো দমকল কর্মী, সেনা এবং বিমান বাহিনী নিয়ে কাজ করে যাচ্ছেন। ২৪ ঘণ্টায় নতুন করে শতাধিক জায়গায় দাবানল সৃষ্টি হয়েছে।

এথেন্সের পাশাপাশি গ্রিক দ্বীপ ইভিয়াও দাবানলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটি জুড়ে একশ'র বেশি দাবানল মোকাবিলায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যখন দাবানলের গতি তুলনামুলক কম ছিল তখন গ্রিসের সরকারের মন্থর প্রতিক্রিয়াকে পরিস্থিতির অবনতির জন্য দায়ী করছে বিরোধী দলগুলো।

/এলকে/
সম্পর্কিত
ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ যুবকের মৃত্যু: ৯ দালালের বিরুদ্ধে মামলা
ভূমধ্যসাগরে নৌকায় মারা যাওয়া ২২ অভিবাসনপ্রত্যাশীর ১০ জন সুনামগঞ্জের
ভূমধ্যসাগর থেকে ২১ বাংলাদেশি উদ্ধার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি