ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ যুবকের মৃত্যু: ৯ দালালের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জ প্রতিনিধি
৩১ মার্চ ২০২৬, ১৫:১৮ আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১৫:১৯

ভূমধ্যসাগরে ১২ যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সুনামগঞ্জের দুটি থানায় ৯ জন দালালের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার রাতে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের বাসুরি গ্রামের বাসিন্দা ও ভূমধ্যসাগরে নিহত সোহানুর রহমানের বাবা সালিকুর রহমান দিরাই থানায় চার জনের বিরুদ্ধে মামলা করেছেন। এ ছাড়া জগন্নাথপুর থানায় পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহত আমিনুর রহমানের বাবা পাইলগাঁও ইউনিয়নের পাইগাঁও গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান।

জানা যায়, লিবিয়া থেকে ছোট রাবারের বোটে করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার পথে সুনামগঞ্জের ১২ জনের করুণ মৃত্যু হয়। গত ২১ মার্চ লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশ্য রওনা হয়েছিলেন ৪২ জন। গ্রিসের উপকূলে ভূমধ্যসাগরে মারা যান ২২ জন। তাদের মধ্যে ১২ জনেরই বাড়ি সুনামগঞ্জ জেলায়। সাগরে পথ হারিয়ে বোটটি ছয় দিন ঘুরতে থাকে।  তখন বিশুদ্ধ পানির অভাব ও অনাহারে অনেকের মৃত্যু হয়। দুই দিন লাশগুলো বোটে থাকার পর সঙ্গীরা পরে ভাসিয়ে দেন সাগরে।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানান, ইতোমধ্যে সুনামগঞ্জের দুই থানায় ৯ জন দালালের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।

আরও খবর: ‘১৭ লাখ টাকা দেওয়ার পরও দালাল আমার ছেলেকে সাগরে নিয়ে হত্যা করেছে’ 

/এমএএ/
সম্পর্কিত
সুইডেনে শেনজেন ভিসার সিদ্ধান্ত যাচ্ছে কোথায়
গ্রিসে গ্যাস বিস্ফোরণে চার মার্কিনিসহ নিহত ৬
যুক্তরাষ্ট্রে এমডিপির ‘ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি তাহমিদ চৌধুরী
সর্বশেষ খবর
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির