আফগান শরণার্থীদের ঢল থামাতে সীমান্তে দেয়াল তুলছে গ্রিস

বিদেশ ডেস্ক
২২ আগস্ট ২০২১, ০৩:২৪আপডেট : ২২ আগস্ট ২০২১, ০৮:৫২

আফগান শরণার্থীদের প্রবেশ ঠেকাতে নিজেদের সীমান্তে দেয়াল তুলছে ইউরোপের দেশ গ্রিস। অনুপ্রবেশে বন্ধে ইতোমধ্যে ৪০ কিলোমিটার দেয়ালের পাশাপাশি নজরদারি ব্যবস্থা স্থাপন করেছে।

২০১৫ সালে ইউরোপে শরণার্থীদের ঢল নামে। তখন ইইউ’র কয়েকটি দেশ তাদের আশ্রয় দেয়। এবার সশস্ত্র গোষ্ঠী তালেবানের দখলে আফগানিস্তান চলে যাওয়ায় দেশ ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ। অনেক আফগান নিজেদের মতো করে সীমান্ত পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন। 

এমন পরিস্থিতিতে গ্রিসের নাগরিক সুরক্ষামন্ত্রী মিকালিস ক্রিসোচয়েডিস বলেন, ছয় বছর আগের শরণার্থীর ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আমরা ব্যবস্থা নিয়েছি। আমাদের সীমান্ত সুরক্ষিত। আফগান অভিবাসীদের দায়িত্ব নেওয়ার জন্য তুরস্ক ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানানোর পরই এই মন্তব্য করলেন গ্রিসের মন্ত্রী।

মধ্যেপ্রাচ্যে যুদ্ধের কারণে ২০১৫ সালে প্রায় ১০ লাখ মানুষ তুরস্ক হয়ে ইউরোপে প্রবেশ করে। অনেকে সাগর পথে নৌকা দিয়েও প্রচেষ্টা চালায়। তখন ৬০ হাজার লোক গ্রিসে অবস্থান করে, আর অন্যদের আশ্রয় হয় একাধিক দেশে । 

গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিসের সঙ্গে টেলিফোনে আলাপকালে তুরস্কের প্রেসিডেন্ট রজ্যব তাইয়েপ এরদোয়ান বলেছেন, আফগানিস্তান ত্যাগ করা লোকের সংখ্যা তীব্রভাবে বৃদ্ধি প্রত্যেকের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ হতে পারে।

গত রবিবার রাজধানী কাবুল দখল করে তালেবান। এরপর থেকে দেশ ছাড়তে থাকে স্থানীয়দের পাশাপাশি বিদেশি নাগরিকরা।

/এলকে/
সম্পর্কিত
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সীমান্তে ফের ‘পুশ-ইন’ উত্তেজনা: কঠোর অবস্থানে বিজিবি
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক