নরওয়ের সাধারণ নির্বাচনে জয় পেলো বামপন্থীরা

বিদেশ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২১, ১৩:০২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৩:০৫

নরওয়ের সাধারণ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে লেবার পার্টির নেতৃত্বাধীন পাঁচটি বাম দলের জোট। লেবার নেতা জোনাস গহর স্টোরের নেতৃত্বে সোমবার বর্তমান প্রধানমন্ত্রী এরনা সোলবার্গকে পরাজিত করতে সমর্থ হয়েছে তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

২০১৩ সাল থেকে নরওয়ের ক্ষমতায় রয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা বর্তমান প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ। আট বছর পর তাকে হারিয়ে বিজয়ের পতাকা ঘরে তুলতে সমর্থ হলো বাম শিবির।

নির্বাচনে নিজ দলের পরাজয় মেনে নিয়েছেন ৬০ বছরের এরনা সোলবার্গ। তিনি বলেন, আমি জোনাস গহর স্টোরকে অভিনন্দন জানাতে চাই। দৃশ্যত তার এখন সরকার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

নতুন সরকারের সম্ভাব্য প্রধানমন্ত্রী স্টোর বলেন, ‘আমরা অপেক্ষা করছিলাম, আশা করছিলাম। কঠোর পরিশ্রম করেছি এবং শেষ পর্যন্ত আমরা সফল হয়েছি।’

তিনি বলেন, দেশের সবচেয়ে বড় দল হিসেবে লেবার পার্টি নরওয়ের জন্য একটি নতুন সরকার ও একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।

আনুষ্ঠানিকভাবে এখনও ভোটের ফল ঘোষণা করা হয়নি। তবে পূর্বাভাস বলছে, ৯৭ দশমিক ৫ শতাংশ ভোট গণনা সম্পন্ন হলে লেবার পার্টির নেতৃত্বাধীন বাম জোট ১০০টির মতো আসনে বিজয়ী হতে পারে।

সরকার গঠনের জন্য ১৬৯ আসনের পার্লামেন্টে ৮৫টি আসনে জয়ের বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে বাম জোট প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়েও বেশি আসন পাবে বলে প্রতীয়মান হচ্ছে। জোটের নেতারা বলছেন, নরওয়ের মানুষ একটি ন্যায়ভিত্তিক সমাজ চায়। এজন্য তারা বামদের বেছে নিয়েছে।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম