সাবমেরিন উত্তেজনা, ম্যাক্রোঁর সঙ্গে কথা বলবেন বাইডেন

বিদেশ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৬

যুক্তরাষ্ট্রের কারণে কয়েকশ‌’ কোটি ডলারের সাবমেরিন নির্মাণের চুক্তি থেকে ছিটকে পড়া অস্ট্রেলিয়ার ক্ষোভ প্রশমনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েক দিনের মধ্যেই বিষয়টি নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ-র সঙ্গে ফোনে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একজন ফরাসি কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে সম্ভাব্য এ ফোনালাপের খবর জানিয়েছে সংবাদমাধ্যম এপি।

ফ্রান্স সরকারের মুখপাত্র গ্যাব্রিয়েল আত্তাল জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্টের অনুরোধেই এ ফোনালাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

চীনকে মোকাবিলায় সম্প্রতি অকাস নামের একটি নিরাপত্তা চুক্তিতে উপনীত হয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। এতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পক্ষ থেকে অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিন নির্মাণের জন্য উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়।

ওই চুক্তির পরপরই প্যারিসের সঙ্গে কয়েকশ‌’ কোটি ডলারের সাবমেরিন নির্মাণ চুক্তি বাতিলের ঘোষণা দেয় ক্যানবেরা। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ফ্রান্স। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতদেরও দেশে ফিরিয়ে নেওয়া হয়।

গ্যাব্রিয়েল আত্তাল বলেন, নতুন ওই চুক্তি ফ্রান্সকে প্রথমে বিস্মিত ও ক্ষিপ্ত করে। কিন্তু এখন সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করার সময় এসেছে।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী