বিশ্ব নেতাদের উপহাস করলেন গ্রেটা থানবার্গ

বিদেশ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৩আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৩

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ বিশ্ব নেতাদের উপহাস করেছেন সুইডিশ অ্যাক্টিভিস্ট গ্রেটা থানবার্গ। মঙ্গলবার মিলানে তরুণদের এক জলবায়ু সম্মেলনে তিনি বলেন, গত ৩০ বছরে নেওয়া সব জলবায়ু পদক্ষেপই ‘ব্লা, ব্লা, ব্লা’য় পরিণত হয়েছে।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ব নেতাদের প্রতিশ্রুতি ফাঁকা বুলি হিসেবে অভিহিত করেন গ্রেটা থানবার্গ। জলবায়ু সংকট নিয়ে বাইডেনের বক্তব্যের ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমরা যখন বলি জলবায়ু পরিবর্তন, আপনারা কিসের চিন্তা করেন? আমার মনে হয় চাকরি, সবুজ চাকরি, কার্বন নিঃসরণমুক্ত চাকরি।’

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছিলেন, ‘আমাদের কম কার্বন নিঃসরণের অর্থনীতিতে প্রবেশের সহজ উপায় পেতে হবে। আমাদের কোনও প্লানেট বি নেই।’ সেই বক্তব্যের পুনরাবৃত্তি করে গ্রেটা থানবার্গ বলেন, ‘প্লানেট ব্লা নেই, ব্লা, ব্লা, ব্লা।’

গ্রেটা থানবার্গ বলেন, ‘আমাদের কথিত নেতাদের কাছ থেকেই এসব শুনেছি... সেসব কথা শুনতে ভালো কিন্তু এখন পর্যন্ত তাদের কোনও কার্যক্রমই আশা দেখায়নি, স্বপ্ন দেখায়নি। খালি কথা আর প্রতিশ্রুতি দিয়েছে।’

কোপ২৬ জলবায়ু সম্মেলনের আগে মিলানে মন্ত্রী পর্যায়ের একটি বৈঠকের আগে অনুষ্ঠিত হচ্ছে দুই দিনের ইয়োথ ফর ক্লাইমেট ফোরাম। এতে উপস্থিত ছিলেন কোপ২৬ প্রেসিডেন্ট অলোক শর্মা। তিনি মন্ত্রী পর্যায়ের বৈঠকেও সভাপতিত্ব করবেন।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম