আর্থিক অনিয়মে সাবেক ফরাসি প্রেসিডেন্টের এক বছরের সাজা

বিদেশ ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪০

নির্বাচনি প্রচারণায় আর্থিক অনিয়ম প্রমাণিত হওয়ায় ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে এক বছরের সাজা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে দণ্ড ঘোষণা করেন ফরাসি আদালত। এই বিষয়টিকে ফ্রান্সের আধুনিক ইতিহাসে নজিরবিহীন ঘটনা বলছে নানা মহল।

বিচারক জানিয়েছেন, সারকোজি কারাগারে বন্দি থেকে সাজা ভোগ করবেন এমন সম্ভাবনা নেই। বাড়িতে বসেই ইলেকট্রিক ব্রেসলেট পরে এক বছরের সাজা ভোগ করতে পারবেন তিনি।

তবে এই রায় এখনই মেনে নিতে চাচ্ছেন না সাবেক ফরাসি প্রেসিডেন্টের আইনজীবী থিয়েরি হেরজগ। আদালতের বাইরে ফরাসি সংবাদমাধ্যমকে জানান, এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের নেতৃত্ব দিয়েছেন নিকোলাস সারকোজি। ২০১২ সালে পরাজিত হওয়া নির্বাচনি প্রচারণায় অনিয়মের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। প্রসিকিউটররা জানিয়েছেন, নিকোলাস সারকোজির রক্ষণশীল দল ২০১২ সালের প্রচারণায় নির্বাচনি আইনে বেঁধে দেওয়া খরচের দ্বিগুণ ব্যয় করে। এছাড়া ব্যয় লুকাতে পরে একটি জনসংযোগ সংস্থাকে ভাড়া করে।

/এলকে/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের