৮ বছর পর দেশে ফিরেই আটক জর্জিয়ার সাবেক প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
০২ অক্টোবর ২০২১, ১৩:৪০আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৩:৪৩

ইউক্রেনে নির্বাসন থেকে দেশে ফিরেই আটক হয়েছেন জর্জিয়ার সাবেক প্রেসিডেন্ট মিখাইল শাকাশভিলি। শুক্রবার সন্ধ্যায় তাকে রুস্তাভির একটি কারাগারে নিয়ে যায় নিরাপত্তা বাহিনী। দেশটির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘ আট বছর পর দেশে ফিরলেন তিনি।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে জর্জিয়ার প্রধানমন্ত্রী বলেন, 'আমি জনগণকে জানাতে চাই যে জর্জিয়ার তৃতীয় সাবেক প্রেসিডেন্ট মিখাইলকে আটক করা হয়েছে'।

আট বছর ইউক্রেনে নির্বাসনে ছিলেন শাকাশভিলি। দেশে ফিরে ফেসবুকে একটি পোস্ট দেন তিনি। এর ১৮ ঘণ্টা পরই তাকে আটকের ঘোষণা দেয় সরকার। 

শনিবারের নির্বাচনকে জর্জিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি করে ফেসবুকে একটি পোস্ট দেন আটক হওয়া সাবেক প্রেসিডেন্ট শাকাশভিলি। রবিবার তিনি রাজধানী তিবলিসি’তে একটি র‌্যালির ডাক দেন। এতে নিজেও অংশ নেবেন বলেও প্রতিশ্রুতি দেন। এমন সময় তার দেশে ফেরাকে গুরুত্বপূর্ণ মনে করছেন দেশটির অনেক রাজনৈতিক বিশ্লেষকরা।

২০১৮ সালে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত হন মিখাইল। তাকে শাস্তি হিসেবে ৬ বছরের জেল দেওয়া হয়। তবে মিখাইল শাকাশভিলি অপরাধের কথা অস্বীকার করেন। তিনি বলেন,রাজনৈতিক উদ্দেশে তার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। 

/এলকে/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম