অনিরাপদ দেশে অভিবাসীদের ফেরত পাঠাবেন না: পোপ ফ্রান্সিস

বিদেশ ডেস্ক
২৪ অক্টোবর ২০২১, ২১:৩১আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২১:৩১

অভিবাসীদের লিবিয়ার মতো অনিরাপদ দেশে ফেরত না পাঠানোর আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। তিনি বলেছেন, এমন দেশে অনেককেই সহিংসতা ও কনসেন্ট্রেশন ক্যাম্পের অমানবিক পরিস্থিতির শিকার হতে হয়। রবিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন নেতারা যখন অভিবাসীদের প্রবেশ ঠেকাতে হিমশিম খাচ্ছেন এবং এটি নিয়ে বিভিন্ন মতপার্থক্য দেখা যাচ্ছে তখন রবিবার প্রার্থনায় এই আহ্বান জানালেন পোপ ফ্রান্সিস।

লিবিয়ায় হাজারো অভিবাসী, শরণার্থী ও অন্যদের সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, যেসব দেশ নিরাপদ নয় সেসব দেশে অভিবাসীদের ফেরত পাঠানো আমাদের বন্ধ করতে হবে।

সমুদ্রে অভিবাসীদের উদ্ধারে অগ্রাধিকার দেওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।

লিবিয়া ও ভূমধ্যসাগরে অভিবাসীদের ঢল ঠেকাতে দীর্ঘ মেয়াদি সমাধানের প্রতিশ্রুতি রক্ষার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ নেতা। তিনি বলেন, লিবিয়ায় অনেক পুরুষ, নারী ও শিশু অনমানবিক সহিংসতার শিকার। যাদের সেখানে ফেরত পাঠানো হচ্ছে তাদের কত ভয়াবহতার মধ্য দিয়ে যেতে হচ্ছে! আমি আপনাদের কখনও ভুলে যাইনি, আমি আপনাদের কান্না শুনছি।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম