তুরস্কে উসকানিমূলকভাবে কলা খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার অপরাধে অন্তত ১১ সিরীয় শরণার্থীকে ফেরত পাঠাচ্ছে তুরস্ক। ভিডিওটি দেখে এক তুর্কি নাগরিক অভিযোগ করেছেন, শরণার্থীরা কলা কিনে খেতে পারলেও তিনি পারছেন না।
তুরস্কের অভিবাসন কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, বিচারিক প্রক্রিয়া শেষে বিদেশি নাগরিকদের ফেরত পাঠানোর উদ্যোগ শুরু হবে।
তুর্কি নাগরিক দ্বারা ইস্তানবুলের রাস্তায় এক সিরীয় নারী শিক্ষার্থীকে তিরস্কার করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, তুর্কি নাগরিক বলছেন, তোমরা খুব আরামে আছো। আমি এমনকি কলা খেতে পারছি না। অথচ তোমরা কেজি কেজি কলা কিনছো।
Türkiye'de yaşayan Suriye'liler sosyal medyada muz yeme akımı başlattı pic.twitter.com/3xUvPSFvFm
— Politic Türk (@politicturk) October 25, 2021
এসময় এক তুর্কি নারীও যোগ দেন। তিনি তুরস্কে সিরীয়দের বিরুদ্ধে নিজ দেশে ফেরত যাওয়ার বদলে বিলাশবহুল জীবন-যাপনের অভিযোগ তুলেন। কোথাও যাওয়ার জায়গা নেই বলে সিরীয় শিক্ষার্থীর ব্যাখ্যায় তিনি সন্তুষ্ট হননি।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর বেশ কয়েকটি ‘ডিস ভিডিও’ টিকটক ও ইন্সটাগ্রামে পোস্ট করেন সিরীয় ব্যবহারকারীরা। এগুলোতে আগের ভাইরাল ভিডিওর কথোপকথন নেপথ্যে রেখে কলা খাওয়া দেখানো হয়।
তুর্কিদের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে তুর্কি ব্যবহারকারীদের উত্যক্ত করার লক্ষ্যে প্রকাশ করা হচ্ছে। এতে তুরস্কে অভিবাসীবিরোধী মনোভাব জোরদার হচ্ছে। অনেক মানুষ নিরাপত্তাবাহিনীর কাছে কলা খাওয়ার প্রবণতার কথা জানাচ্ছেন। সূত্র: হুরিয়েত ডেইলি নিউজ









