অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ ফরাসি প্রেসিডেন্টের

বিদেশ ডেস্ক
০১ নভেম্বর ২০২১, ০৭:২৭আপডেট : ০১ নভেম্বর ২০২১, ০৭:২৭

পরিত্যক্ত হয়ে যাওয়া নয় হাজার কোটি ডলারের একটি সাবমেরিন চুক্তি নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন মিথ্যা বলেছেন, এমন অভিযোগ তুলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। রোমে জি২০ সম্মেলনের পাশাপাশি অস্টেলীয় সাংবাদিকদের তাৎক্ষণিক প্রশ্নের জবাবে এই অভিযোগ তোলেন তিনি।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ার বাসিন্দাদের জন্য তার বিপুল শ্রদ্ধা ও বন্ধুত্ব রয়েছে। কিন্তু দুই দেশের এই শ্রদ্ধা পারস্পারিক হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘শুধু বলতে চাই যখন শ্রদ্ধা থাকবে তখন আপনাকে সত্যবাদী হতে হয় আর আপনাকে এই বোধের সঙ্গে সঙ্গতি এবং সামঞ্জস্যপূর্ণ আচরণ করতে হয়।’

পারমাণবিক সাবমেরিন কিনতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ট্রেলিয়ার চলা গোপন আলোচনার কথা প্রকাশ না করে স্কট মরিসন মিথ্যা বলেছেন কিনা এমন প্রশ্নের জবাবে ইমানুয়েল ম্যাক্রোঁ সরাসরি বলেন, ‘মনে হয় না, আমি জানতাম।’

ফরাসি প্রেসিডেন্টকে মিথ্যা বলার অভিযোগ অস্বীকার করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি জানিয়েছেন, এই বছর প্যারিসে জি৭ সম্মেলনে সাক্ষাতের সময় ম্যাক্রোঁকে তিনি বলেছেন যে, প্রথাগত সাবমেরিন অস্ট্রেলিয়ার কৌশলগত স্বার্থ পূরণ করবে না বলে মনে করছেন। স্কট মরিসন দাবি করেছেন এলিসি প্রাসাদে তারা যখন সাক্ষাৎ করেন সেই পর্যায়ে তারা কোনও পক্ষের সঙ্গে কোনও আয়োজন সম্পন্ন করেননি।

স্কট মরিসন বলেছেন তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর হতাশা বুঝতে পারছেন কিন্তু ফরাসি চুক্তি বাতিলের সিদ্ধান্ত থেকে সরে আসার সুযোগ নেই। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সাবমেরিন পাওয়ার প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে বলেও জানান তিনি।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম