নিরাপত্তা বিরোধে গ্লাসগোতে যাচ্ছেন না এরদোয়ান

বিদেশ ডেস্ক
০১ নভেম্বর ২০২১, ১৬:৪৯আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৬:৪৯

স্কটল্যান্ডের গ্লাসগোতে ঐতিহাসিক জলবায়ু সম্মেলনে (কপ-২৬) যাচ্ছেন না তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে আঙ্কারার প্রত্যাশিত নিরাপত্তা প্রটোকল দিতে ব্যর্থ হওয়ায় ওই সম্মেলনে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন তিনি। তুরস্কের দুই কর্মকর্তার বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

এর আগের পরিকল্পনা অনুযায়ী জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের কথা ছিল এরদোয়ানের। সে অনুযায়ী, সম্মেলনের সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ-র সঙ্গে এরদোয়ানের বৈঠকের কর্মসূচিও নির্ধারণ করা হয়।

বাইডেনের সঙ্গে বৈঠকে বিশেষ করে যুক্তরাষ্ট্রে নির্মিত এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে আলোচনার কথা ছিল এরদোয়ানের। অত্যাধুনিক ওই যুদ্ধবিমানের জন্য ওয়াশিংটনকে ১ দশমিক ৪ বিলিয়ন ডলার পরিশোধও করে আঙ্কারা। তবে তুরস্ক রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় দেশটির কাছে এফ-৩৫ বিক্রি আটকে দেয় মার্কিন কংগ্রেস। সম্প্রতি এরদোয়ান জানান, এফ-৩৫-এর বদলে তুরস্কের কাছে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করতে চায় বাইডেন প্রশাসন। ফলে স্বভাবতই এরদোয়ান-বাইডেন বৈঠকে বিষয়টি অগ্রাধিকার পেতো। তবে তুর্কি প্রেসিডেন্ট জলবায়ু সম্মেলনে যোগদানের সিদ্ধান্ত থেকে সরে আসায় ওই বৈঠকও ভেস্তে গেলো। অবশ্য রবিবার জি-২০ সম্মেলনের সাইডলাইনে বৈঠকে মিলিত হয়েছেন দুই নেতা।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, রোমে অনুষ্ঠিত জি-২০ সম্মেলন থেকে গ্লাসগো যাওয়ার বদলে এরইমধ্যে দেশে ফিরেছেন এরদোয়ান। তবে সরকারিভাবে এর কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানান, জলবায়ু সম্মেলনে এরদোয়ানের অংশগ্রহণের ব্যাপারে প্রটোকলের সমস্যা ছিল। আরেকজন তুর্কি কর্মকর্তা জানান, ব্রিটিশ কর্তৃপক্ষ প্রটোকল ও নিরাপত্তা নিয়ে তুরস্কের অনুরোধ রক্ষা করেনি।

/এমপি/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের