ইউরোপে করোনায় মৃত্যু নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক
২৩ নভেম্বর ২০২১, ২০:১৯আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ০৩:৪২

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে জানিয়েছে, আগামী বছরের মার্চ নাগাদ ইউরোপে ২০ লাখের বেশি মানুষের করোনায় মৃত্যু হতে পারে। সংস্থাটি বলছে, ইউরোপীয় অঞ্চল এখনও করোনা মহামারির ‘জোরালো খপ্পরে’ রয়েছে।

ডব্লিউএইচও জানিয়েছে, সেপ্টেম্বরের শেষ দিকে ইউরোপে দৈনিক গড়ে দুই হাজার একশ’ মানুষের মৃত্যু হতো। সম্প্রতি এই সংখ্যা দ্বিগুণ বেড়ে গেছে। বর্তমানে এই অঞ্চলে প্রতিদিন চার হাজার দুইশ’রও বেশি মানুষের মৃত্যু হচ্ছে।

ডব্লিউএইচও’র ইউরোপীয় অঞ্চল গঠিত ৫৩টি দেশ নিয়ে। এসব দেশে ইতোমধ্যে করোনায় মৃত্যুর পরিমাণ ১৫ লাখ ছাড়িয়ে গেছে। সংস্থাটি বলছে, বর্তমান প্রবণতা বজায় থাকলে আগামী বসন্ত নাগাদ এসব দেশে সম্মিলিত মৃত্যুর পরিমাণ ২২ লাখ ছাড়িয়ে যেতে পারে।

ডব্লিউএইচও’র ইউরোপীয় আঞ্চলিক পরিচালক ড. হ্যানস ক্লুজ বলেছেন, এই অঞ্চলের মানুষের ভ্যাকসিন প্লাস মনোভাব প্রয়োজন। ভ্যাকসিন গ্রহণের পাশাপাশি ভাইরাস মোকাবিলার অন্য পদক্ষেপও নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মূলত তিনটি কারণেই ইউরোপে করোনা সংক্রমণ বাড়ছে। এর মধ্যে রয়েছে ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার, মানুষের ভ্যাকসিন না নেওয়া এবং কিছু দেশ মনে করছে যে তাদের জনগোষ্ঠীর আর করোনাকে হুমকি হিসেবে দেখার দরকার নেই।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম