ইংলিশ চ্যানেলে নৌকাডুবি: আরও পদক্ষেপ নিতে সম্মত যুক্তরাজ্য ও ফ্রান্স

বিদেশ ডেস্ক
২৫ নভেম্বর ২০২১, ১৪:৪৭আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৪:৪৭

অভিবাসীদের ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া ঠেকাতে ‘সব বিকল্প উপায় আলোচনায়’ রাখতে সম্মত হয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, পাচারকারী চক্র মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলছে।

যুক্তরাজ্য ও ফ্রান্সকে বিভক্ত করা ইংলিশ চ্যানেলে বুধবার অভিবাসী ও আশ্রয় প্রার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। ফরাসি কর্মকর্তারা প্রথমে ৩১ জনের মৃত্যুর কথা জানালেও পরে তারা ২৭ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেন। নৌকাডুবিতে সংশ্লিষ্টতায় চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানিয়েছেন, নিহতদের মধ্যে পাঁচ নারী ও এক মেয়ে রয়েছে। দুই জনকে উদ্ধার করা হয়েছে। আর একজন এখনও নিখোঁজ রয়েছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন বুধবার ইংলিশ চ্যানেলে ঘটে যাওয়া ঘটনায় তিনি হতভম্ব। মানব পাচারকারী চক্র ঠেকাতে যুক্তরাজ্য কোনও চেষ্টায় বাকি রাখবে না বলে জানান তিনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর এক মুখপাত্র জানিয়েছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ফরাসি প্রেসিডেন্ট একমত হয়েছেন যে, ফরাসি উপকূলে পৌঁছানোর আগেই অভিবাসীদের ঠেকাতে বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং ইউরোপের অন্য সহযোগীদের সঙ্গে যৌথভাবে কাজ করা প্রয়োজন।

বুধবার ব্রিটিশ সরকারের এক জরুরি বৈঠকের পর প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, মানুষকে সাগরে ঠেলে দেওয়া ঠেকাতে পাচার চক্রের ব্যবসায়িক মডেল ভেঙে দেওয়া জরুরি। তিনি স্বীকার করেন, ছোট নৌকায় চ্যানেল পাড়ি দেওয়া ঠেকাতে এখন পর্যন্ত নেওয়া ব্যবস্থা যথেষ্ট নয়। এই পদক্ষেপ জোরালো করতে ফ্রান্সকে আরও বেশি সহায়তা দেবে যুক্তরাজ্য।

২০২১-২২ সালে উপকূলে পুলিশ টহল বাড়াতে ফ্রান্সকে ৫ কোটি ৪০ লাখ ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। এর আওতায় আকাশপথে নজরদারি এবং নিরাপত্তাও বাড়ানো হবে।

/জেজে/
সম্পর্কিত
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে