দ. আফ্রিকার আগেই নেদারল্যান্ডসে শনাক্ত হয়েছিল ওমিক্রন

বিদেশ ডেস্ক
৩০ নভেম্বর ২০২১, ১৯:৪৭আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ০১:৩২

দক্ষিণ আফ্রিকার আগেই ইউরোপের দেশ নেদারল্যান্ডসে শনাক্ত হয়েছিল করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট। মঙ্গলবার ডাচ কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকা থেকে আসা ফ্লাইটের আগেই দেশটিতে কোভিডের এই স্ট্রেইন শনাক্ত হয়েছে।

ডাচ ন্যাশনাল ইনস্টিটিউট ফর পাবলিক হেলথ (আরআইভিএম) বলেছে, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ এবং কেপটাউন থেকে গত ২৬ নভেম্বর আমস্টারডামের শিফল বিমানবন্দরে দুইটি ফ্লাইট অবতরণ করে। ওই দুই ফ্লাইটের অন্তত ১৪ জনের ওমিক্রন শনাক্ত হয়। তবে এর আগে গত ১৯ এবং ২৩ নভেম্বর সংগৃহীত দুই নমুনাতেও কোভিডের একই ভ্যারিয়েন্ট ধরা পড়েছে। অবশ্য ওই দুই ব্যক্তি দক্ষিণ আফ্রিকা সফর করেছিলেন কি-না সেটি নিশ্চিতভাবে জানা যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। এটিকে ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ হিসেবে তালিকাভুক্ত করেছে সংস্থাটি।

এদিকে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকা যতোটা কার্যকর ছিল ওমিক্রনের বিরুদ্ধে ততোটা কার্যকর নাও হতে পারে বলে সতর্ক করেছেন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন ব্যানসেল।

ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মডার্না সিইও বলেন, ‘আমি মনে করি, একটি উপাদানের পতন হতে যাচ্ছে। তবে আমি জানি না এর পরিমাণ কত হবে। কারণ আমাদের এখনও আরও তথ্যের জন্য অপেক্ষা করতে হবে। আমি যে বিজ্ঞানীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন, করোনার নতুন এই ভ্যারিয়েন্ট ভালো কিছু হতে যাচ্ছে না।’ সূত্র: আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনাকে বার্তা দিলো আলজেরিয়া
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান