ইতালিতে টিকা না নিয়ে সনদ পেতে নকল হাত লাগিয়ে নার্সকে ফাঁকি দেওয়ার চেষ্টা

বিদেশ ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২১, ২০:১৬আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ২০:১৬

ইতালির এক ব্যক্তি কোভিড-১৯ টিকা গ্রহণের সনদ পেতে চেয়েছেন টিকা না নিয়েই। এজন্য তিনি একটি নকল হাত লাগিয়ে টিকা নিতে এসেছিলেন। কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, প্রায় ৫০ বছর বয়সী ওই ব্যক্তি তার আসল হাত সিলিকনে মুড়িয়ে টিকা নিতে আসেন। তার ধারণা ছিল বিষয়টি কারও নজরে পড়বে না। কিন্তু একজন নার্সের চোখকে তিনি ফাঁকি দিতে পারেননি। এখন ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে।

ওই নার্স স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, যখন তিনি ওই ব্যক্তির জামার হাত উপরে তুলেন তখন তিনি চামড়ায় ঠান্ডা ও রাবারের মতো কিছু স্পর্শের অনুভুতি পান এবং ত্বক ছিল অনেক বেশি উজ্জ্বল। ঘটনাটি তিনি বুজতে পারার পর ওই ব্যক্তি নার্সকে তা চেপে যেতে বলে। কিন্তু নার্স তা না করে পুলিশের কাছে প্রতারণার অভিযোগ করেন।

উত্তর-পশ্চিম ইতালিয়ে বিয়েলা এলাকার ঘটনাটি তদন্ত করছে স্থানীয় পুলিশ। স্থানীয় কর্মকর্তারা ওই ব্যক্তির এমন পদক্ষেপের সমালোচনা করেছেন।

জানা গেছে, নকল হাত লাগানো ব্যক্তি একজন স্বাস্থ্যকর্মী। টিকা না নেওয়ার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে। ইতালিতে স্বাস্থ্যকর্মীদের জন্য টিকা নেওয়া বাধ্যতামূলক।

ইতালির সংবাদমাধ্যম লা রিপাবলিকাতে ইঙ্গিত দেওয়া হয়েছে, এটি হয়ত বিচ্ছিন্ন ঘটনা নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা উল্লেখ করে বলা হয়েছে, হয়ত এটি ওই ব্যক্তিই লিখেছেন।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম