ইউক্রেন উত্তেজনা: গুরুত্বপূর্ণ আলোচনায় প্রস্তুত বাইডেন, পুতিন

বিদেশ ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২১, ১৭:১১আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৭:১১

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ মঙ্গলবার উচ্চ পর্যায়ের ভিডিও কনফারেন্স কলে কথা বলবেন। এই আলোচনায় বাইডেন মস্কোকে ইউক্রেন দখল থেকে বিরত রাখার চেষ্টা করবেন। ইউক্রেনের সীমান্তে ১ লাখ ৭৫ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া।

বাইডেন ও পুতিনের এই ভিডিও কল গ্রিনিচ মান সময় ১৫টায় অনুষ্ঠিত হবে। হোয়াইট হাউজের সিচুয়েশন রুম থেকে যুক্ত হবেন বাইডেন।

জুলাই মাসের পর প্রথম পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আগে বাইডেন সোমবার যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্রদের সঙ্গে পরামর্শ করেছেন। এসব আলোচনায় তিনি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরিকল্পনা তুলে ধরে ইউক্রেনের অখণ্ডতা ও সার্বভৌমত্বের পক্ষে মিত্রদের দৃঢ় অবস্থান চেয়েছেন।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি ও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে কথা বলেছেন বাইডেন।

হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, মিত্র দেশগুলো রাশিয়াকে উত্তেজনা নিরসন ও কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে।  

পরিস্থিতি সম্পর্কে পৃথক একটি সূত্র জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা আলোচনা করা হয়েছে, তবে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

হোয়াইট হাউজের নারী মুখপাত্র জেন সাকি জানান, পুতিন ইউক্রেন দখলের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কিনা তা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান