খাশোগি হত্যা: ভুল ব্যক্তিকে গ্রেফতারের পর ছেড়ে দিলো ফ্রান্স

বিদেশ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২১, ২৩:৪৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ২৩:৪৬

সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে ভুল ব্যক্তিকে গ্রেফতারের পর মুক্তি দিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। বুধবার কর্তৃপক্ষ জানায়, তুরস্কের পক্ষ থেকে জারি করা গ্রেফতারি পরোয়ানায় থাকা ব্যক্তি ও গ্রেফতারকৃত ব্যক্তি যে এক না, তা জানতে পারার পরই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

মঙ্গলবার খালিদ আল-ওতাইবি নামের পাসপোর্টধারী ওই ব্যক্তিকে প্যারিসের প্রধান বিমানবন্দরে গ্রেফতার করে ফরাসি বর্ডার পুলিশ। তিনি রিয়াদ যাওয়ার জন্য বোর্ডিংয়ের প্রস্তুতি নিছিলেন।

একই নামের এক ব্যক্তির অনুপস্থিতিতে তুরস্কে দণ্ডাদেশ দেওয়া হয়েছে। খাশোগি হত্যায় ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে হিট স্কোয়াডের অংশ ছিলেন এই ব্যক্তি। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারি রয়েছে।

প্যারিসের প্রধান প্রসিকিউটর এক বিবৃতিতে বলেন, গভীরভাবে পরিচয় যাচাইয়ের পর নিশ্চিত হওয়া গেছে যে গ্রেফতারি পরোয়ানা গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কার্যকর নয়। তাকে মুক্তি দেওয়া হয়েছে।

মঙ্গলবার শেষ রাতের দিকে ফরাসি কর্তৃপক্ষ যখন তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করে তখন প্যারিসের সৌদি দূতাবাস এক বিবৃতিতেও দাবি করেছিল, গ্রেফতারকৃত ব্যক্তির সঙ্গে খাশোগি হত্যামামলার কোনও যোগসূত্র নেই।

খাশোগি হত্যায় তুরস্কে কোনও সৌদি নাগরিককে বিচারের মুখোমুখি হয়নি। তাদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়।

২০১৮ সালের অক্টোবরে সৌদি সরকারের কট্টর সমালোচক খাশোগিকে তুরস্কের ইস্তানবুলের সৌদি দূতাবাসে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যাকাণ্ডটি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করে। তুরস্ক অভিযোগ করে, সৌদি সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশেই ভাড়াটে খুনিদের দ্বারা নিহত হন তিনি। এতে করে দুই দেশের সম্পর্কে উত্তেজনা তৈরি হয়।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক