ইংল্যান্ডে বড়দিনের আগে কোনও বিধিনিষেধ জারি হচ্ছে না

বিদেশ ডেস্ক
২১ ডিসেম্বর ২০২১, ২৩:২৭আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ২৩:৪৭

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইংল্যান্ডে বড়দিনের আগে নতুন কোনও করোনাভাইরাস বিধিনিষেধ জারি করা হবে না। কিন্তু পরিস্থিতি এখনও কঠিন এবং বড়দিনের পর সরকারকে উদ্যোগ নিতে হবে। মঙ্গলবার তিনি এসব কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

সোমবার করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভার সঙ্গে দুই ঘণ্টার বেশি সময় বৈঠক করেন বরিস জনসন। খবরে বলা হয়েছে, বিজ্ঞানীদের সতর্কতার পরও অনেক মন্ত্রী বড়দিনের আগে নতুন বিধিনিষেধ জারির বিরোধিতা করেছেন।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমাদের মনে হয়েছে বড়দিনের আগে কোনও কঠিন পদক্ষেপ নেওয়ার মতো যথেষ্ট প্রমাণ নেই বলে ।

বরিস জনসন বলেন, বড়দিনের পরে কোনও পদক্ষেপের বিষয়টি আমরা উড়িয়ে দিচ্ছি না। ওমিক্রন ভ্যারিয়েন্ট আমাদের কঠোর নজরদারিতে রয়েছে। পরিস্থিতির অবনতি হলে আমরা প্রয়োজনে পদক্ষেপ নিতে প্রস্তুত থাকব।

কনজারভেটিব এমপিদের মধ্যে বিধিনিষেধ জারির সমর্থন নেই। গত সপ্তাহে নতুন কোভিড বিধির বিরুদ্ধে শতাধিক এমপি ভোট দিয়েছেন। জনসনকে তখন বিরোধী দল লেবার পার্টির সমর্থনের ওপর নির্ভল করতে হয়।

মঙ্গলবার যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় ৯০ হাজার ৬২৯ জন নতুন আক্রান্ত শনাক্তের ঘোষণা দেওয়া হয়েছে। মৃত্যু হয়েছে ১৭২ জনের। এর আগে সোমবার ৯১ হাজার ৭৪৩ জন শনাক্ত ও ৪৪ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল।

/এএ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী