ওমিক্রন: ফের বিধিনিষেধ আরোপ করছে ইউরোপ

বিদেশ ডেস্ক
২২ ডিসেম্বর ২০২১, ১০:২০আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১০:২০

নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়া অব্যাহত থাকায় করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ ফের আরোপ করতে যাচ্ছেন ইউরোপীয় নেতারা। জার্মানি ও পর্তুগালসহ কয়েকটি দেশ বড়দিনের পরই বিধিনিষেধ আরোপ ও সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম বহালের ঘোষণা দিয়েছে।

ইউরোপের অনেক দেশে ইতোমধ্যে দাপুটে ভ্যারিয়েন্টে পরিণত হয়েছে ওমিক্রন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক শীর্ষ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, আক্রান্তের এই বাড়তি স্বাস্থ্য ব্যবস্থাকে বিপর্যয়ের কিনারে পৌঁছে দেবে।

ডব্লিউএইচও’র ইউরোপীয় অঞ্চলের প্রধান হ্যান্স ক্লুগ বলেছেন, আরেকটি ঝড় আসছে আর সরকারগুলোকে ব্যাপক পরিমাণ আক্রান্ত সামাল দিতে হবে।

জার্মানি জানিয়েছে আগামী ২৮ ডিসেম্বর থেকে বিধিনিষেধ ফেরত আসবে। বন্ধ হয়ে যাবে নাইট ক্লাব, দশ জনের বেশি ব্যক্তিগত সমাবেশও নিষিদ্ধ হবে। ওই তারিখের পর থেকে ফুটবল ম্যাচগুলোয় রুদ্ধদ্বার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার জার্মান চ্যান্সেলন ওলাফ শুলৎজ বলেছেন, ‘করোনাভাইরাস বড়দিনের ছুটি নেবে না।’

এদিকে, পর্তুগাল ২৬ ডিসেম্বর থেকে বার ও নাইট ক্লাব বন্ধ করে দেবে। এছাড়া আগামী ৯ জানুয়ারি পর্যন্ত বাসা থেকে কাজ করা বাধ্যতামূলক করবে। বাইরে দশ জনের বেশি সমবেত হতে পারবে না।

যুক্তরাজ্যে বড়দিনের আগে নতুন বিধিনিষেধ আরোপের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড সামাজিক মেলামেশা সীমিত করার ঘোষণা দিয়েছে।

সুইডেনে বার, ক্যাফে ও রেস্টুরেন্টে কেবল আসন সংখ্যার সমান অতিথিকে আপ্যায়ন করা যাবে। এছাড়া সম্ভব হলে মানুষকে বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে।

ইউরোপে ইতোমধ্যে প্রায় ৯ কোটি মানুষ করোনায় আক্রান্ত এবং প্রায় ১৫ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম