২০২৫ সালের মধ্যে সব পারমাণবিক চুল্লি বন্ধ করবে বেলজিয়াম

বিদেশ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২১, ১৬:৫৫আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৬:৫৫

২০২৫ সালের মধ্যে দেশের সাতটি পরমাণু চুল্লির সবগুলো বন্ধ করে দেবে বলে জানিয়েছে বেলজিয়াম। দেশটির নতুন জোট সরকার এ বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। তবে নতুন প্রজন্মের পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ থাকবে না বলে জানিয়েছে তারা।

সূত্র জানিয়েছে, ২২ ডিসেম্বর দীর্ঘ আলোচনার পর জোট সরকারের সব শরিক ঐকমত্যে পৌঁছাতে সমর্থ হয়।

২০০৩ সাল থেকেই ধীরে ধীরে পারমাণবিক শক্তির ওপর নির্ভরতা কমানোর জন্য আইন পাস করে বেলজিয়াম। গত বছরের অক্টোবর মাসে বর্তমান সরকার যখন ক্ষমতায় আসে, তখন ২০২৫ সালের মধ্যে পারমাণবিক শক্তির ওপর নির্ভরতা শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তারা। কিন্তু এই ইস্যুতে জোট সরকারের মধ্যে দ্বিমত তৈরি হয়।

বেলজিয়ামের বর্তমান সরকার সাতটি দলের জোট। জোটের অন্যতম শরিক গ্রিন পার্টি। এই দল থেকে নির্বাচিত জ্বালানিমন্ত্রী পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচনায় পারমাণবিক শক্তি ব্যবহারের বিরোধী। কিন্তু প্রধানমন্ত্রীর লিবারেল পার্টি পারমাণবিক শক্তির ব্যবহার পুরোপুরি বন্ধের বিপক্ষে। অবশেষে দীর্ঘ আলোচনায় জোট সরকারের সব শরিক শেষ পর্যন্ত ২০২৫ সালের মধ্যে পারমাণবিক চুল্লিগুলো বন্ধে একমত হলো। তবে সেই সঙ্গে নবায়নযোগ্য ও কার্বন নিরপেক্ষ জ্বালানি ব্যবহারের জন্য অর্থ বরাদ্দের পক্ষে মত দেওয়া হয়। পারমাণবিক চুল্লি বন্ধ করলেও নতুন-প্রজন্মের পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করবে বেলজিয়াম। সূত্র: ডিডাব্লিউ।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের